1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
রাস্তার পাশে অবৈধভাবে গর্ত খোঁড়ার ইলাইগঞ্জ ইসলামপুর গ্রামে মোবাইল কোর্টের অভিযান - sylhetersangram
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৩০|
Title :
শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নিবন্ধন শুরু শাবিপ্রবিতে স্বপ্নোত্থানের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত দিরাইয়ে সীমান্তিক এনজিওর উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ

রাস্তার পাশে অবৈধভাবে গর্ত খোঁড়ার ইলাইগঞ্জ ইসলামপুর গ্রামে মোবাইল কোর্টের অভিযান

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ১৮, ২০২৬,
  • 173 Time View

নাম উদ্দিন সামী স্টাফ রিপোর্টার সিলেট

দাউদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইলাইগঞ্জ ইসলামপুর গ্রামে প্রধান রাস্তার পাশে অবৈধভাবে গর্ত খোঁড়ার অভিযোগে গত মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) ভূমি সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে অভিযুক্ত ব্যক্তি আনহার মিয়া পালিয়ে যায়। পরবর্তীতে তার বার্ধক্য বিবেচনায় নিজ মুচলেকা এবং স্থানীয় এলাকাবাসীর জিম্মায় গর্ত ভরাট করার শর্তে, অন্যথায় ২ লক্ষ টাকা জরিমানা করা হবে মর্মে তাকে সাময়িকভাবে মুক্তি প্রদান করা হয়। এ সময় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা এবং মোগলাবাজার থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা প্রদান করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সতর্কতামূলক বার্তা: জনস্বার্থে সকলকে সতর্ক করা যাচ্ছে যে, রাস্তার পাশে বা জনবসতির আশেপাশে অবৈধভাবে গর্ত খোঁড়া, কৃত্রিম জলাশয় সৃষ্টি করা বা যেকোনোভাবে ভূমির স্বাভাবিক অবস্থা পরিবর্তন করা আইনত দণ্ডনীয় অপরাধ। এসব কর্মকাণ্ডের ফলে সড়ক ক্ষতিগ্রস্ত হয়, দুর্ঘটনার ঝুঁকি বাড়ে এবং সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।
এছাড়াও বাড়ি বা জমির পাশে গর্ত খোঁড়ার কারণে ভূমিধস, পানি জমে থাকা, মশা-বাহিত রোগের বিস্তারসহ বিভিন্ন ঝুঁকি তৈরি হতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম