1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
রেঙ্গা মাদ্রাসা থেকে দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন এনসিপি প্রার্থী ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ - sylhetersangram
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৭:২৪|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

রেঙ্গা মাদ্রাসা থেকে দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন এনসিপি প্রার্থী ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫,
  • 211 Time View
  • রেঙ্গা মাদ্রাসা থেকে দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন এনসিপি প্রার্থী ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ

সিলেট প্রতিনিধি মোঃ রাজন আহমদ (ইপু)

 

সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসায় বৃহস্পতিবার যোহরের নামাজের পর বিশেষ দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিজের নির্বাচনী প্রচার–প্রচারণা শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সিলেট-৩ (বালাগঞ্জ, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ) আসনের প্রার্থী ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ।

 

 

 

দোয়া পরিচালনা ও আলোচনায় অংশগ্রহণ করেন শায়েখে রেঙ্গা বদরুল (রহ.)-এর বড় ছেলে মহিউল ইসলাম বুরহান এবং শায়েখে রেঙ্গার ছোট ছেলে। তারা ব্যারিস্টার জুনেদের রাজনৈতিক উদ্দেশ্য, সামাজিক মূল্যবোধ এবং শিক্ষার প্রতি তার অঙ্গীকারের প্রশংসা করেন।

 

 

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান এমাদ উদ্দিন নাসিরী, সিলেট জেলা এনসিপি ও যুবশক্তির নেতৃবৃন্দ, স্থানীয় মুরুব্বি, যুবক, তরুণ সমাজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। দোয়া ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হলো সিলেট-৩ আসনে এনসিপির নির্বাচনী যাত্রা।

 

 

 

দোয়া পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ বলেন, “রেঙ্গা হাজীগঞ্জ মাদ্রাসা আমার শিক্ষা জীবনের সূতিকাগার। আজ সেই প্রিয় শিক্ষাঙ্গন থেকেই দোয়া নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পেরে আমি গর্বিত ও আবেগাপ্লুত। ইনশাআল্লাহ জনগণ আমাকে সুযোগ দিলে এনসিপির শাপলা কলি প্রতীকে বিজয়ী হয়ে তিন উপজেলার মানুষের উন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবো।”

 

 

 

তিনি বলেন, তিনটি উপজেলা—বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমার মানুষের সবচেয়ে বড় চাহিদা চিকিৎসাসেবা, অবকাঠামো ও কর্মসংস্থান। তাই জনগণের প্রয়োজনকে মাথায় রেখে নারী চিকিৎসা সেবার মান উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ, প্রতিটি কমিউনিটি ক্লিনিকে আধুনিক চিকিৎসা নিশ্চিতকরণ,

 

সড়ক ও রাস্তাঘাটের উন্নয়ন এবং আধুনিক নগর পরিকল্পনা বাস্তবায়ন, নদী ভাঙনরোধে দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ, বেকার যুবকদের জন্য টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা, প্রতিটি ছেলে–মেয়ের শিক্ষার সুযোগ নিশ্চিত করে দক্ষ মানবসম্পদ তৈরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম