1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শান্তিগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদফতরের কর্মীদের টানা ৩য় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি - sylhetersangram
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সকাল ৮:০১|
Title :
দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন শাবিপ্রবি অধ্যাপক আশ্রাফুল করিম শাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী পাঠচক্র শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয়

শান্তিগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদফতরের কর্মীদের টানা ৩য় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫,
  • 680 Time View

শান্তিগঞ্জ থেকে ইলিয়াস :

সারা দেশের ন্যায় পরিবার পরিকল্পনা অধিদফতরের মাঠপর্যায়ের তিন শ্রেণির কর্মচারী —পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) এবং পরিবার কল্যাণ সহকারী (FWA)—প্রস্তাবিত নিয়োগবিধি দ্রুত প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে টানা ৩য় দিনের মতো সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

 

বিগত ০২ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল থেকে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পর্যন্ত চলা এ কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা নতুন নিয়োগবিধির অপেক্ষায় থাকলেও বাস্তবায়ন প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় ভুগছে। এর ফলে পদোন্নতি, বেতন কাঠামো, কর্মপরিধি ও পেশাগত উন্নয়নে স্থবিরতা তৈরি হয়েছে। তারা জানান, মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ সেবা প্রদান করা সত্ত্বেও তাদের ন্যায্য দাবি বাস্তবায়িত না হওয়ায় কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বৃদ্ধি পাচ্ছে।

 

অংশগ্রহণকারীরা আরও বলেন, পরিবার পরিকল্পনা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এসব কর্মীদের সার্ভিস স্ট্রাকচার আপডেট না হওয়ায় কর্মপরিবেশ ও মনোবল দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত নিয়োগবিধি গেজেট প্রকাশ, পদোন্নতির সুযোগ বৃদ্ধি এবং কাঠামোগত অসামঞ্জস্য দূর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

 

কর্মসূচিতে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা অংশ নেন।

 

তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজন হলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

কর্মসূচির শেষে নেতৃবৃন্দ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে পরিবার পরিকল্পনা সেবার মান বজায় রেখে দায়িত্বশীলভাবে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম