1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শান্তিগঞ্জে পূর্ববিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক যৌথবাহিনীর অভিযানে আটক ৭ - sylhetersangram
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:৩৫|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

শান্তিগঞ্জে পূর্ববিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক যৌথবাহিনীর অভিযানে আটক ৭

Reporter Name
  • Update Time : সোমবার, মার্চ ২৩, ২০২৬,
  • 150 Time View

এম আর সজিব সুনামগঞ্জ প্রতিনিধিঃ

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে রাতের আধারে যাত্রী ছাউনি ভাংচুরের ঘটনাকে

কেন্দ্র করে কয়েকটি দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনায়

দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে মনির উদ্দীন পক্ষের ৭ জনকে আটক করেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গাজীনগর গ্রামের মনির মিয়া ও আঙ্গুর মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি মীমাংসার লক্ষ্যে রোববার রাত ৯টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠক চলাকালীন সময়েই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।

অভিযোগ রয়েছে, মনির মিয়ার সমর্থকরা বৈঠকের মধ্যেই প্রতিপক্ষের ওপর হামলা চালায় এবং বাজারের বিভিন্ন দোকান লক্ষ্য করে ভাঙচুর শুরু করে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে একটি মিনি মার্কেট ভাঙচুর, দুটি দোকানে লুটপাট এবং অন্তত তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, রেহান স্টোর’ থেকে প্রায় ৫ লাখ টাকা নগদ অর্থ ও মালামাল লুট করা হয়েছে। এছাড়া ‘বারাকাত রেস্টুরেন্ট’-এ ভাঙচুর চালিয়ে নগদ ৫ লাখ টাকা লুট সহ প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ আঙ্গুর মিয়ার।

 

সংঘর্ষে গুরুত্বর আহত মতিউর রহমান, ইউনুস মিয়া,জাবেদ মিয়া,নুর জালাল মিয়া আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতাল এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

 

গুরুত্বর আহত মতিউর রহমান বলেন, সুদ খোর মনির মিয়া গত কয়েকমাস আগে যাত্রী ছাউনি ভেঙে তার মার্কেটের রাস্তা তৈরি করেছে। আমরা প্রতিবাদ করায় পূর্ব বিরোধের জের ধরে আমাদের রেস্টুরেন্ট ভাংচুর করে নগদ টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই।

 

শান্তিগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় সেনাবাহিনী অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে, যাদের পরবর্তীতে সোমবার ভোরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আটক ব্যক্তিরা পুলিশ হেফাজতে আছেন। তবে সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষই লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেননি।

এলাকায় সম্ভাব্য পুনরায় উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

 

পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম বলেন,ঘটনার পর থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম