1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শাবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি আসাদ, সম্পাদক শাকারিয়া - sylhetersangram
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ১:৪৪|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

শাবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি আসাদ, সম্পাদক শাকারিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ২৭, ২০২৫,
  • 173 Time View

সিলেট থেকে নাদির আহমেদ :

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আসাদুল হক আসাদকে সভাপতি ও সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাকারিয়া আলমকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

রবিবার (২৬ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।

নতুন সভাপতি মো. আসাদুল হক আসাদ বলেন, আমি দীর্ঘদিন ধরে এই শাখায় কাজ করে আসছি—এটি আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। নিয়মিতভাবে কলাম ও বিভিন্ন লেখা লিখে যাচ্ছি, পাশাপাশি নবীন লেখকদের কলাম লিখন, প্রকাশনা এবং সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত করানোর চেষ্টা করছি। নতুন কমিটির দায়িত্ব পালনে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা প্রদর্শন করব।

তিনি আরও বলেন, নবীন লেখকদের লেখালেখিতে উৎসাহ দেওয়া, সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান, এবং লেখক সমাজের মধ্যে যোগসূত্র তৈরির মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কলমকে আরও শাণিত করতে কাজ করে যাব। আমাদের মূল স্লোগান ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’—এ আদর্শকে ধারণ করে আমি ও আমার সহকর্মীরা সাহিত্যচর্চার অগ্রযাত্রা অব্যাহত রাখব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম