1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শাবিপ্রবির হলের ওয়াশরুমে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা পোস্টার - sylhetersangram
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সকাল ৭:৩৪|
Title :
দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন শাবিপ্রবি অধ্যাপক আশ্রাফুল করিম শাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী পাঠচক্র শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয়

শাবিপ্রবির হলের ওয়াশরুমে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা পোস্টার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫,
  • 525 Time View

শাবিপ্রবি প্রতিনিধি

 

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলের একটি ওয়াশরুমের দেয়ালে অজ্ঞাত কোন ব্যক্তি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি পোস্টার টানিয়ে দিয়েছে।

 

সোমবার (৪ নভেম্বর) সকালে ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেইজে বিষয়টি পোস্ট করা হয়। পোস্টে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে সৈয়দ মুজতবা আলী হলে

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ক্যাম্পেইন।

 

পরে সরেজমিনে গিয়ে ঘটনাটির প্রমাণও পাওয়া যায়।

 

ওয়াশরুমের আশেপাশের কক্ষের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তারা জানান, কে পোস্টারটি টানিয়েছে তা তারা দেখেননি এবং এ বিষয়ে তারা কিছুই জানেন না।

 

এ বিষয়ে সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত নই, তোমার কাছ থেকেই প্রথম জানলাম। আমি বিষয়টি দেখছি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে যিনি বা যারা এ কাজ করেছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

 

পরবর্তীতে রাত ১২টার দিকে প্রাধ্যক্ষের নির্দেশে পোস্টারটি সরিয়ে ফেলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম