1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সাংবাদিককে হুমকি দিলেই ৫ বছরের জেল ও লাখ টাকা জরিমানা - sylhetersangram
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৯:১৪|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

সাংবাদিককে হুমকি দিলেই ৫ বছরের জেল ও লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫,
  • 814 Time View

ডেস্ক নিউজ:

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করেছে, যেখানে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের সহিংসতা, হুমকি ও হয়রানি থেকে সুরক্ষা নিশ্চিতের বিধান রাখা হয়েছে। খসড়া অনুযায়ী, কোনো সাংবাদিককে হুমকি বা হয়রানি করা হলে দোষী ব্যক্তিকে এক থেকে পাঁচ বছরের কারাদণ্ড, ন্যূনতম এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর সহিংসতা ও হয়রানি বেড়ে যাওয়ার প্রেক্ষিতে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী এ খসড়া তৈরি করা হয়েছে। এতে সাংবাদিকদের জীবন, স্বাধীনতা, সুনাম ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ আটক, তল্লাশি বা তথ্যসূত্র প্রকাশে জোর করার মতো কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।

খসড়ায় উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে তথ্য সংগ্রহ বা প্রকাশের কারণে সাংবাদিক যেন কোনো ব্যক্তি, সংস্থা বা সরকারি কর্তৃপক্ষের সহিংসতা, হুমকি বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এছাড়া যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণের কথাও বলা হয়েছে।

এ অধ্যাদেশ অনুযায়ী, সাংবাদিকদের বিরুদ্ধে ভয়ভীতি বা মানসিক-শারীরিক চাপ প্রয়োগের ঘটনা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। দোষী প্রমাণিত হলে অর্থদণ্ডকে ক্ষতিগ্রস্ত সাংবাদিকের ক্ষতিপূরণ হিসেবে আদায় করা যাবে। এছাড়া, অভিযোগ দায়েরের ক্ষেত্রে সাংবাদিক সরাসরি বা অনলাইনের মাধ্যমে প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করতে পারবেন এবং আদালত দ্রুত তদন্ত ও প্রতিবেদন দাখিলের নির্দেশ দেবেন।

সহিংসতা, হুমকি ও হয়রানির সংজ্ঞায় শারীরিক বা মানসিক নির্যাতন, অপমান, কাজে বাধা, অবৈধ আটক, গুম, অপহরণ, যৌন হয়রানি ও সার্বক্ষণিক নজরদারি অন্তর্ভুক্ত থাকবে। বিচার কার্যক্রম প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সম্পন্ন হবে।

এই খসড়া চূড়ান্ত হওয়ার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতের পথে একটি বড় পদক্ষেপ নেওয়া হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম