
সিলেটের গোয়াইনঘাটে বনবিভাগের সারী রেঞ্জ কর্মকর্তার উদ্যোগে উপকারভোগীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক সারোয়ার হোসেন
রবিবার সন্ধ্যায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সারী রেঞ্জ কর্মকর্তা শাহআলম ইসলাম। সভায় সামাজিক বনায়ন কর্মসূচি, বন সংরক্ষণ এবং বননির্ভর মানুষের জীবনমান উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় রেঞ্জ কর্মকর্তা উপকারভোগীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং তাদের সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মতামত শোনেন।
তিনি বলেন, বন সংরক্ষণে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বনসম্পদ রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় জাফলং এলাকার উপকারভোগীদের সঙ্গে গাছ কর্তন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়। সভায় উপস্থিত উপকারভোগীরা বনসম্পদ রক্ষা এবং সামাজিক বনায়ন কর্মসূচি সফল করতে বনবিভাগকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তারা নিজেদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথাও তুলে ধরেন।
মতবিনিময় সভায় জাফলং বনবিট কর্মকর্তা সিদ্দিকুর রহমানসহ স্থানীয় উপকারভোগীরা উপস্থিত ছিলেন।