1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সিলেটে ট্রাক–পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৮ শ্রমিক নি'হ'ত, আহত আরও অন্তত ১২ - sylhetersangram
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৬:২৪|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

সিলেটে ট্রাক–পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৮ শ্রমিক নি’হ’ত, আহত আরও অন্তত ১২

Reporter Name
  • Update Time : রবিবার, মে ৩, ২০২৬,
  • 84 Time View

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নি-হ-ত

 

 

 

নিজস্ব প্রতিবেক:

 

সিলেটের দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮ জন নির্মাণ শ্রমিক, আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

রোববার (৩ মে) সকাল ৬টা ২৫ মিনিটের দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের মোছা. মুন্নি (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগরের মো. ফরিদুল (৩৫)। বাকি চারজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

 

আহতদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা সাতজন শ্রমিক। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে চিকিৎসা চলছে।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির জানান, সকালে একটি পিকআপে করে শ্রমিকরা সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে তেলিবাজার এলাকায় চট্টগ্রাম থেকে আসা কাঠবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

 

পরে গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম