1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জের আলফাজ উদ্দিন স্কয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট - sylhetersangram
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৩:৪৬|
Title :
সুনামগঞ্জের দিরাইয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, ইটভাটার ম্যানেজার নিহত মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন

সুনামগঞ্জের আলফাজ উদ্দিন স্কয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট

Reporter Name
  • Update Time : সোমবার, মার্চ ৩০, ২০২৬,
  • 101 Time View

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:

 

 

সুনামগঞ্জ শহরের অন্যতম ব্যস্ততম এলাকা আলফাজ উদ্দিন স্কয়ারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। আগুনের তীব্রতা এতটাই বেশি যে তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একাধিক টিম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে দিরাই, শান্তিগঞ্জ এবং বিশ্বম্ভরপুর ফায়ার সার্ভিস ইউনিটকেও তলব করা হয়েছে। বর্তমানে চারটি ইউনিটের সদস্যরা সম্মিলিতভাবে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের মানুষ ও সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে পানির উৎস নিশ্চিত করা এবং ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করার জন্য স্থানীয়দের অনুরোধ করা হচ্ছে।

 

এদিকে, এই ভয়াবহ পরিস্থিতি থেকে সাধারণ মানুষের জান-মাল রক্ষায় মহান আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনা করছেন স্থানীয় জনতা। আগুনের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম