1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - sylhetersangram
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৬:১২|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

সুনামগঞ্জে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫,
  • 523 Time View

এম আর সজিব সুনামগঞ্জ :

 

 

সুনামগঞ্জে কেক কাঁটা ও আলোচনা সভার মধ্য দিয়ে “দৈনিক বাংলাদেশ সমাচার” পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।পত্রিকার ১০ম বছর এবং ১১ পর্দাপণ উপলক্ষে সুনামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

 

সোমবার (১ ডিসেম্বর) রাত ৮ টায় শহরের পৌরবিপনি মার্কেটের ২য় তলায় বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা অফিসে কেক কাঁটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

বাংলাদেশ প্রেসক্লাব সুনামগঞ্জ জেলা সভাপতি ও সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি দৈনিক বাংলাদেশ সমাচার সুনামগঞ্জ প্রতিনিধি এম মাহফুজুর রহমান সজিব’র সভাপতিত্বে ও নিউজ ২১ টেলিভিশন ও দৈনিক মুক্তখবর সুনামগঞ্জ প্রতিনিধি একে মিলন আহমদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও মরমী কবি হাসন রাজার প্রৌপুত্র দেওয়ান জয়নুল জাকেরীন।

 

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি শহিদুল ইসলাম পলাশী,বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সুনামগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন এলডিপি সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু ও জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আল হেলাল।

 

 

এসময় উপস্থিত ছিলেন দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল,একুশে টেলিভিশন ও দৈনিক অবজারবার প্রতিনিধি মো:আব্দুস সালাম, দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি হাসান চৌধুরী, দৈনিক আমার সংবাদ ও মাই টিভির জেলা প্রতিনিধি আবু হানিফ,দৈনিক আমার বার্তা ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এর জেলা প্রতিনিধি গাজী আফজাল হোসেন,দৈনিক সংবাদ প্রতিদিন প্রতিনিধি রাজু রমজান, দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি কেএম শহিদুল ইসলাম, দৈনিক খবরপত্র প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহিন,গ্লোবাল টেলিভিশন এর জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমান,দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি আফতাব উদ্দিন, দৈনিক তালশ নিউজ এর সম্পাদক ও প্রকাশক শাহ ফরহাদ,দৈনিক ঘোষণা ও রুপসী বাংলা টিভির প্রতিনিধি অমিত তালুকদার,দৈনিক মুক্তির লড়াই ও জাগরনী টেলিভিশন প্রতিনিধি এরসাদুল হক,দৈনিক সুনামকন্ঠের স্টাফ রিপোর্টার মোঃ নাসিম দৈনিক চলমান ও এসটিভি ৫২ প্রতিনিধি জয়নাল আবেদীন ও দৈনিক হাওড়াঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার শাওন রায়সহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা।

 

অনুষ্ঠানের শেষে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি এবং রাজধানী টিভির প্রতিনিধি এম মাহফুজুর রহমান সজীব এর হাতে সুনামগঞ্জ সংবাদিক কল্যাণ সমিতির পক্ষ থেকে উপস্থিত অথিতি বৃন্দ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম