1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জে বিচার-সালিশ ও আদালতের রায় উপেক্ষা করে প্রবাসীর জমি জবরদখলের চেষ্টা - sylhetersangram
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| দুপুর ১২:৫৬|
Title :
দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন শাবিপ্রবি অধ্যাপক আশ্রাফুল করিম শাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী পাঠচক্র শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয়

সুনামগঞ্জে বিচার-সালিশ ও আদালতের রায় উপেক্ষা করে প্রবাসীর জমি জবরদখলের চেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫,
  • 427 Time View

স্টাফ রিপোর্টারঃ সাগর তালুকদার

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিচার-সালিশ ও আদালতের একাধিক চূড়ান্ত রায় উপেক্ষা করে এক যুক্তরাজ্যপ্রবাসীর ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী পরিবার চরম নিরাপত্তাহীনতা ও হয়রানির মধ্যে দিন কাটাচ্ছে।

 

অভিযোগ অনুযায়ী, উপজেলার পাটলী ইউনিয়নের মোহাম্মদপুর (কচুরকান্দি) গ্রামের ইউকে প্রবাসী মো. আব্দুর রহমান রানু ও তার স্ত্রী আফি রহমান বৈধ মালিকদের কাছ থেকে জমিটি ক্রয় করে যথাযথভাবে নামজারি ও রেকর্ড সংশোধন সম্পন্ন করেন। পরবর্তীতে জমির দেখভালের দায়িত্ব আত্মীয় ও আমমোক্তার মোজাম্মেল হোসেনকে দেওয়া হয়। কিন্তু জমিটি পাশ্ববর্তী ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের বসন্তপুর গ্রামের বাসিন্দা ফেরদৌস মিয়ার বসতবাড়ির সংলগ্ন হওয়ায় তিনি ও তার প্রভাবশালী আত্মীয়স্বজন দীর্ঘদিন ধরে ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

 

এ ঘটনায় স্থানীয় পর্যায়ে একাধিকবার বিচার-সালিশ অনুষ্ঠিত হলেও বিবাদীপক্ষ কোনো সিদ্ধান্ত মানেনি। পরে ভুক্তভোগী পক্ষ ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় মামলা দায়ের করলে আদালত তাদের পক্ষে রায় প্রদান করেন। একই সঙ্গে জমির দখল পুনরুদ্ধারে দায়ের করা দেওয়ানি মামলাতেও প্রবাসী পরিবারের অনুকূলে রায় আসে। পরবর্তীতে আপিল আদালতেও সেই রায় বহাল থাকে।

 

ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের রায় বাস্তবায়নের পরিবর্তে প্রতিপক্ষ একের পর এক হয়রানিমূলক মামলা দায়ের করে, যা পরে নিজেরাই প্রত্যাহার করে নেয়। সর্বশেষ একই জমি নিয়ে ‘বাটোয়ারা মামলা’ দায়ের করায় নতুন করে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

 

ভুক্তভোগী আফি রহমান বলেন,

‘পরিকল্পিতভাবে আদালতের রায় ও প্রশাসনিক সিদ্ধান্ত অমান্য করে আমাদের জমি জবরদখলের চেষ্টা চলছে। আমরা আইন মেনে বিচার পেয়েছি, এখন চাই প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ।’

 

অন্যদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফেরদৌস মিয়া বলেন,

‘আমি ওয়ারিস সূত্রে ওই সম্পত্তির দাবি করেছি। এ বিষয়ে বাটোয়ারা মামলা করেছি। আদালতের রায়ের অপেক্ষায় আছি।’

 

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার দ্রুত আদালতের রায় বাস্তবায়ন ও প্রশাসনের আইনানুগ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম