1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জ খেয়াঘাটে আধুনিক যাত্রী ছাউনি ‘মেঘবাড়ী’র উদ্বোধন করলেন জেলা প্রশাসক" - sylhetersangram
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৭:৪৩|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

সুনামগঞ্জ খেয়াঘাটে আধুনিক যাত্রী ছাউনি ‘মেঘবাড়ী’র উদ্বোধন করলেন জেলা প্রশাসক”

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ১৮, ২০২৬,
  • 137 Time View

 

 

 

সুনামগঞ্জ প্রতিনিধি ::

 

 

 

​সুনামগঞ্জ শহরের অন্যতম ব্যস্ত পয়েন্ট লঞ্চঘাট-পূর্ব ইব্রাহীমপুর খেয়াঘাটে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ও আধুনিক যাত্রী ছাউনি ‘মেঘবাড়ী’। বুধবার সকালে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ছাউনিটির শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

 

​খেয়া পারাপারের অপেক্ষায় থাকা শিক্ষার্থী, নারী, শিশু এবং বয়োবৃদ্ধদের রোদ-বৃষ্টির হাত থেকে রক্ষা করতে জেলা প্রশাসনের এই উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

 

​উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “লঞ্চঘাট এলাকায় অবৈধ স্থাপনার কারণে সাধারণ মানুষ ও হাজারো শিক্ষার্থীর চলাচলে চরম বিঘ্ন ঘটত। আমি কথা দিয়েছিলাম, এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে একটি আধুনিক ছাউনি নির্মাণ করব। অত্যন্ত অল্প সময়ের মধ্যে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরে আমি আনন্দিত।”

 

​তিনি আরও বলেন, “পূর্ব ইব্রাহীমপুরবাসীর জন্য এটি ঈদের উপহার। এখন থেকে রোদ, বৃষ্টি বা ঝড়ের সময় যাত্রী ও রোগীদের আর খোলা আকাশের নিচে কষ্ট করতে হবে না। এই স্থাপনাটি এখন থেকে গ্রামবাসীর সম্পদ।”

 

​পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পালের সঞ্চালনায় ও প্রবীণ সাংবাদিক আকরাম উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ ও অতিরিক্ত জেলা প্রশাসক​ অসীম চন্দ্র বনিক, অতিরিক্ত জেলা প্রশাসক​মতিউর রহমান, সহকারী প্রকৌশলী​ মোহাম্মদ আরিফুল ইসলাম কয়েস।

 

​এছাড়াও স্থানীয় ব্যবসায়ী ও পূর্ব ইব্রাহীমপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক আকরাম উদ্দিন।

 

​জেলা প্রশাসক তাঁর বক্তব্যে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই স্থাপনাটি জনগণের সেবার জন্য। কেউ যদি এখানে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা নোংরা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি স্থানীয় বাসিন্দাদের এই আধুনিক স্থাপনাটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং সঠিক রক্ষণাবেক্ষণের আহ্বান জানান।

 

​দীর্ঘদিন পর এই খেয়াঘাটে বসার সুব্যবস্থা হওয়ায় উচ্ছ্বসিত সাধারণ যাত্রীরা। স্থানীয় এক শিক্ষার্থী জানান, “আগে বৃষ্টির সময় বই-খাতা নিয়ে ভেজা ছাড়া উপায় ছিল না, এখন মেঘবাড়ীর নিচে আমরা নিরাপদে দাঁড়াতে পারব।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম