1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মুফতি শহীদুল ইসলাম - sylhetersangram
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| দুপুর ১:১১|
Title :
দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন শাবিপ্রবি অধ্যাপক আশ্রাফুল করিম শাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী পাঠচক্র শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয়

সুনামগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মুফতি শহীদুল ইসলাম

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫,
  • 247 Time View

এম আর সজিব সুনামগঞ্জ :

 

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে। এই আসনে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ মনোনীত প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মুফতি শহীদুল ইসলাম পলাশী।

​শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত মনোনয়ন ফরমটি হস্তান্তর করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

 

মনোনয়ন ফরম সংগ্রহের পর মুফতি শহীদুল ইসলাম পলাশী গণমাধ্যমকে বলেন, “সুনামগঞ্জ-৪ আসনের অবহেলিত জনপদ ও সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে পীর সাহেব চরমোনাই আমাকে এই গুরুদায়িত্ব দিয়েছেন। ইনশাআল্লাহ, হাতপাখা প্রতীকের মাধ্যমে আমরা ইনসাফ কায়েম এবং দুর্নীতির বিলোপ ঘটানোর লড়াকু ভূমিকা পালন করব।” তিনি আরও বলেন, এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করার জন্য তিনি সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করছেন।

 

 

 

উল্লেখ্য, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপক জনভিত্তি রয়েছে। বিশেষ করে তরুণ ভোটার এবং আলেম সমাজের মাঝে মুফতি শহীদুল ইসলামের ব্যক্তিগত পরিচ্ছন্ন ভাবমূর্তি তাকে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে আসবে বলে ভোটারদের ধারণা।

 

​রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় এ আসনটিতে সুনামগঞ্জের নির্বাচনী সমীকরণ পাল্টে যেতে পারে। এবং যেহেতু মাওলানা মুফতি শহিদুল ইসলাম পলাশীর বাসা বিশ্বম্ভপুর এই হিসাবে এলাকার ভোটাররা তাঁকে অগ্রাধিকার দিবে।

 

এই ​আসনটিতে নির্বাচনী লড়াইয়ে ইসলামী আন্দোলনের অংশগ্রহণে জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে সাধারণ ভোটারদের ধারণা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম