1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জ-৪ আসনে মাওলানা আমিরুল ইসলামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ - sylhetersangram
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| দুপুর ১২:৫৫|
Title :
দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন শাবিপ্রবি অধ্যাপক আশ্রাফুল করিম শাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী পাঠচক্র শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয়

সুনামগঞ্জ-৪ আসনে মাওলানা আমিরুল ইসলামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫,
  • 436 Time View

সুনামগঞ্জ প্রতিনিধি

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর ) আসনে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আমিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

 

সোমবার দুপুরে খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুহিব্বুর রহমান শিবলু”র নেতৃত্বে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব ডা. আবুল খায়ের, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার অফিস সম্পাদক ও পৌর শাখার সভাপতি মাওলানা আলী খান, সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান, জেলা শ্রমিক মজলিস সভাপতি মাওলানা আতাউল হক, জেলা নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আবু তালহা, মাওলানা জহিরুল ইসলাম জামালগঞ্জী, সদর উপজেলা সহ সভাপতি ৯নং ওয়ার্ড কাঠইর ইউ/পি সদস্য মাওলানা আবদুল মুক্তাদির, কাজী মাওলানা ওয়াক্কাসুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলা সহ সভাপতি মাওলানা ওয়াকিল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, পৌর সহ সাধারণ সম্পাদক আবু হাদী, সাংগঠনিক সম্পাদক আবু মাহদী, ৩নং ওয়ার্ড সহ সভাপতি মোঃ চমক আলী, শ্রমিক নেতা জুয়েল আহমদ হিরণ, মোঃ কিতাব আলী, তুহিন মিয়া, আফজল আহমদ, দবির আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

নেতৃবৃন্দরা বলেন,আগামীর ইনসাফের ন্যায় ভিত্তিক একটি ইসলামিক সরকার গঠনের লক্ষে ৮টি ইসলামিক দল জোটগতভাবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্যে ঐক্রমতে পৌছেছে। তাই সুনামগঞ্জের ৫টি আসনে ৮ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করতে জেলার সর্বস্তরের ভোটারদের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম