1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
- sylhetersangram
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| দুপুর ১:০৯|
Title :
দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন শাবিপ্রবি অধ্যাপক আশ্রাফুল করিম শাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী পাঠচক্র শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয়

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫,
  • 221 Time View

সুনামগঞ্জে ২৮ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক

 

সুনামগঞ্জ প্রতিনিধি

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সদস্যরা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মাদক উদ্ধার করা হয়েছে।

 

শনিবার দুপুর ১২টার দোয়ারাবাজার উপজেলার ৮নং বোগলা ইউনিয়নের ভাঙ্গারপাড় নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য আটক করা হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ দোয়ারাবাজারের বাগানবাড়ী বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১২২৬/এমপি হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘ভাঙ্গারপাড়’ নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় বিজিবি”র সদস্যরা ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

 

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং মাদকসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবি অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরো বলেন, সদর দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

বিজিবি আরও জানিয়েছে, আটককৃত ভারতীয় মদ প্রচলিত নিয়ম অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম