1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দৈনিক ভোরের ডাক'র দিরাই প্রতিনিধি হলেন বদরুল  - sylhetersangram
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ৬:২৯|
Title :
শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ

দৈনিক ভোরের ডাক’র দিরাই প্রতিনিধি হলেন বদরুল 

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ৮, ২০২৫,
  • 208 Time View

 

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার দিরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ বদরুজ্জামান বদরুল দেশের শীর্ষ স্থানীয় গণমাধ্যম দৈনিক ভোরের ডাকের দিরাই উপজেলা প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন।

 

শনিবার বেলা ১১ টার দিকে রাজধানীতে দৈনিক ভোরের ডাকের কর্তৃপক্ষের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে নিয়োগপত্র, অফিসিয়াল আইডি কার্ড ও অন্যান্য প্রাতিষ্ঠানিক উপকরণ তুলে দেন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক কে এম বেলায়ত হোসেন।

দৈনিক ভোরের ডাক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম। যা দেশ-বিদেশের সকলের কাছে বিশেষভাবে পরিচিত।

দিরাই উপজেলা থেকে এই প্রত্রিকায় মোঃ বদরুজ্জামান দায়িত্ব গ্রহণ করায় এলাকায় সাংবাদিক সমাজে আনন্দের সঞ্চার হয়েছে।

এ উপলক্ষে দিরাইয়ের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, প্রবাসী ও সাংবাদিক মহল তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, মো. বদরুজ্জামান বদরুল দীর্ঘদিন ধরে জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন অনলাইন টিভি, ওয়েব পোর্টাল ও সংবাদ মাধ্যমে সাংবাদিকতা করে আসছেন। তিনি বিভিন্ন সময়ে হাওরপাড়ের সাধারণ মানুষের জীবনযাত্রা, উন্নয়ন, অবহেলা ও বঞ্চনার চিত্র সংবাদ মাধ্যমে তুলে ধরে আলোচিত হয়েছেন। তাঁর বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতা দিরাইয়ে তাঁকে এক বিশেষ অবস্থানে নিয়ে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম