
“ইলাইগঞ্জ হেল্পিং মিডিয়া কর্তৃক ক্বেরাত প্রতিযোগিতা’২০২৫ পুরস্কার বিতরণী সম্পন্ন”
এনাম উদ্দিন সামী স্টাফ রিপোর্টার সিলেট
দক্ষিণ সুরমা উপজেলাধীন দাউদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চ্যারেটি সংগঠন ইলাইগঞ্জ হেল্পিং মিডিয়া কর্তৃক কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ০৮/১১/২০২৫খ্রিষ্টাব্দ রোজ শনিবার
ইলাইগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। হেল্পিং মিডিয়ার উপদেষ্টা আলহাজ্ব মঈন উদ্দিন সাহেবের সভাপতিত্বে ও কার্যকরী কমিটির সদস্য মাওলানা ছালেহ আহমদের পরিচালনায়।
বক্তব্য প্রদান করেন ইউনিভার্সেল আইডিয়াল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ,
ইলাইগঞ্জ, ইসলামপুর গ্রামের বিশিষ্ট দানবীর ও সমাজসেবী আকতার মিয়া রহমান,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাইয়ুম বাবুল,
হাজি আব্দুল জলিল মটর, হাজি জামাল উদ্দিন, মিডিয়ার সহ-সভাপতি মাওলানা ফয়জুর রহমান নোমানী, আফতাব আলী এতিমখানা ও হাফিজিয়া মাদরাসার শিক্ষক হা:মাওলানা জুবায়ের আহমদ,ইলাইগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রহিমা বেগম।
এছাড়া অনুষ্টানে উপস্থিত ছিলেন ইলাইগঞ্জ হেল্পিং মিডিয়ার শিক্ষা মনিটরিং সেলের সদস্য সাংবাদিক এনাম উদ্দিন ছামি, সহির উদ্দিন বদর,জামিল আহমদ, সাহেল আহমদ, উপদেষ্টা মনির উদ্দিন উনু শিক্ষিকা কানিজ ফাতেমা জোহরা প্রমুখ।
উল্লেখ্য ক্বেরাত প্রতিযোগিতায় যথাক্রমে ইলাইগঞ্জ সরকারী প্রথমিক বিদ্যালয়,হাজি ইলাছুর রহমান একাডেমী ও বিন্নাকান্দি- হুসেনপুর প্রাথমিক বিদ্যালয়ের ৩০জন শিক্ষার্থী ক্বেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এরমধ্যে ৩জনকে পুরস্কার প্রদান করা হয় যথাক্রমে:১মস্থান অধিকারী :তায়্যিবা আক্তার, ৫০০০/=টাকা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
২য়স্থান অধিকারী:আরিফুল ইসলাম,৩০০০/=টাকা ও ক্রেষ্ট প্রদান করা হয়
৩য়স্থান অধিকারী মাইসা আক্তার,২০০০/=টাকাও ক্রেষ্ট প্রদান করা হয়।
এছাড়াও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। মাওলানা বেলাল আহমদ দোয়ার মাধ্যেমে অনুষ্টান শেষ হয়।