1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে আইসিবি ইসলামিক ব্যাংকের সেবাপক্ষ ২০২৫’ উদ্বোধন - sylhetersangram
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ৬:২৯|
Title :
শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ

বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে আইসিবি ইসলামিক ব্যাংকের সেবাপক্ষ ২০২৫’ উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ৯, ২০২৫,
  • 213 Time View

 

বিশ্বনাথ প্রতিনিধি:

“সময়ের সাথে বিজয়ের পথে” স্লোগানকে সামনে রেখে বিশ্বনাথে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড বর্ণাঢ্য আয়োজনে ‘সেবাপক্ষ ২০২৫’ উদযাপন শুরু করেছে। গত শনিবার (৮ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এই ১৫ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে ব্যাংকটির বিশ্বনাথ শাখা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্বনাথ থানার সামনে থেকে শুরু হয়ে বিশ্বনাথ পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে ব্যাংক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের বিশ্বনাথ শাখা ব্যবস্থাপক মোঃ সাদেকুল ইসলাম পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাইফুল ইসলাম মজনু, জুয়েল খান। এছাড়া ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

শাখা ব্যবস্থাপক মোঃ সাদেকুল ইসলাম পাভেল তাঁর বক্তব্যে বলেন, আজ থেকে দেশব্যাপী আইসিবি ইসলামিক ব্যাংকের সকল শাখায় ‘সেবাপক্ষ ২০২৫’ শুরু হলো, যা আগামী ২২ নভেম্বর পর্যন্ত চলবে। তিনি ব্যাংকের ইতিহাস তুলে ধরে বলেন, এই ব্যাংকটি ১৯৮৭ সালে বাংলাদেশে ‘আল-বারাকা ব্যাংক’ হিসেবে যাত্রা শুরু করে। তিনি বিশ্বনাথ শাখাকে নতুন করে এগিয়ে নিতে এবং গ্রাহক সেবার মান্নোয়নে সকল গ্রাহকের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম