1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
বোচাগঞ্জে পুলিশি অভিযানে নিষিদ্ধ ট্যাবলেটসহ যুবক আটক - sylhetersangram
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১২:৩২|
Title :
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ চেয়ে শাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমেদ

বোচাগঞ্জে পুলিশি অভিযানে নিষিদ্ধ ট্যাবলেটসহ যুবক আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ১১, ২০২৫,
  • 349 Time View

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য টাপেনটা ডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে।

ঘটনাটি ঘটেছে গত ১০ জুলাই (বৃহস্পতিবার) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব জাহিদ হাসান সরকারের দিকনির্দেশনায় এসআই মোঃ আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ ১নং নাফানগর ইউনিয়নের টেনা বালিপড়া গ্রামে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ঐ গ্রামের বাসিন্দা মোঃ জোবাইদুর রহমানের পুত্র মোঃ ফাহিম হোসেন (২৩) কে ১০ পিস নিষিদ্ধ টাপেনটা ডল ট্যাবলেটসহ আটক করা হয়।

আটককৃত ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় বোচাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে, যার নম্বর-০৯, তারিখ-১১/০৭/২০২৫ ইং।

ওসি জাহিদ হাসান সরকার জানান, “মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক সম্পূর্ণরূপে নির্মূল করাই আমাদের লক্ষ্য।”

জনগণের সহযোগিতা এবং পুলিশের সক্রিয় তৎপরতায় বোচাগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম