1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ছাতকের খাদ্যগুদামের দূর্নীতির স্বর্গরাজ্য এলএসডি সুলতানা পারভীন বদলি - sylhetersangram
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১:০১|
Title :
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ চেয়ে শাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমেদ

ছাতকের খাদ্যগুদামের দূর্নীতির স্বর্গরাজ্য এলএসডি সুলতানা পারভীন বদলি

মোঃ তাজিদুল ইসলাম:
  • Update Time : সোমবার, জুলাই ৭, ২০২৫,
  • 385 Time View

সুনামগঞ্জের ছাতকে সরকারী খাদ্যগুদামের বিতর্কিত সেই এলএসডি সুলতানা পারভীন কে চট্টগ্রাম বদলী করা হয়েছে। গত ৩ জুলাই খাদ্য অধিদপ্তরের উপ-পরিচালক (সংস্থাপন) মোঃ মনিরুল ইসলামের সাক্ষরিত এক আদেশে তাকে চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এর অধীনে ন্যাস্ত করার তথ্য পাওয়া গেছে খাদ্য অধিদপ্তরের ওয়েব সাইটে।

 

সুলতানা পারভীনের বিরুদ্ধে ধান সংগ্রহের নামে অনিয়ম-দূর্নীতি, সিন্ডিকেট ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উটেছিল। এ বিষয়ে গত ২৪ জুন জাতীয় ও স্থানীয় একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপরেও তিনি ছিলেন বহাল তবিয়তে। এমন কি বিষয়টি ধামাচাপা দিতে তার লোকজন দিয়ে অপপ্রচার সহ বিভিন্ন দপ্তরে দৌড়ঝাপ করেছেন।

 

এখনো তিনি বদলী টেকাতে মরিয়া হয়ে উটেছেন বলে গোপন সুত্রে জানা গেছে। সুলতানা পারভীন সরকারী নিয়ম নীতির তুয়াক্কা না করে ব্যবসায়ীদের কাছ থেকে বড় অংকের ঘুষ ক্যালেঙ্কারির মাধ্যমে ধান ক্রয় সহ খাদ্যগুদামের কর্মকর্তা-কর্মচারী,ব্যবসায়ী ও রাজনিতিবীদের সমন্বয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলে নিজেই গুদামে ধান বিক্রি করতেন।

এসব বিষয়ে সংবাদ প্রকাশের পরও সিন্ডিকেট চক্রের সাথে সক্রিয় থাকার একাধিক অডিও এসেছে এই প্রতিনিধির হাতে। একজন নারী কর্মকর্তার এমন দুর্নীতি নিয়ে উপজেলা জুড়ে ব্যাপক আলোচনার সমালোচনার সৃষ্টি হয়েছে। সচেতন মহলের দাবী সরকারী সম্পত্তি বা অর্থ আত্মসাৎ এর বিষয় যেন শুধু বদলীর মাধ্যমে ধামাচাপা না হয়। জানতে চাইলে বদলীর বিষয় নিশ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম