1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
জাতিসংঘের অধিবেশন শেষ করে যুক্তরাজ্যে ফিরলেন সুনামগঞ্জ -৫ আসনে এমপি পদপ্রার্থী ড.জয়নাল আবেদীন - sylhetersangram
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| ভোর ৫:০৬|
Title :
শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ

জাতিসংঘের অধিবেশন শেষ করে যুক্তরাজ্যে ফিরলেন সুনামগঞ্জ -৫ আসনে এমপি পদপ্রার্থী ড.জয়নাল আবেদীন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫,
  • 1097 Time View

অনলাইন ডেস্ক :

 

জাতিসংঘ সাধারণ পরিষদ (United Nations General Assembly – UNGA) সাধারণ অধিবেশন শেষ করে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে ফিরলেন সুনামগঞ্জ -৫ (ছাতক দোয়ারা) আসনে সম্ভাব্য এমপি পদপ্রার্থী ও আন্তর্জাতিক মানবাধিকারকর্মী ড.জয়নাল আবেদীন। ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র হতে যুক্তরাজ্যে ফিরেন তিনি।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর জাতিসংঘের ৮০’তম সাধারণ সভায় যোগ দিতে যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে যান তিনি, গত ২২.২৩ ও ২৪ সেপ্টেম্বর ড.জয়নাল আবেদীন যুক্তরাষ্ট্রে অবস্থান করেন।

অধিবেশন চলাকালীন বিশ্বের আন্তর্জাতিক মানবাধিকার, অর্থনীতি, রাজনীতি এবং শান্তি রক্ষায় খন্ড খন্ড অধিবেশনে অংশ গ্রহন করেন।

এসময় তিনি,বাংলাদেশ থেকে আসা জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণকারীদের সাথে সৌজন্যে স্বাক্ষৎ করেন এবং বাংলাদেশে সৃষ্ট সমস্যার ইস্যু সমাধানে ইতিবাচক ভূমিকা পালন করেন।

অধিবেশনে ড.জয়নাল আবেদীন-কসভো,মঙ্গলিয়া,নাইজেরিয়া, সোমালিয়াসহ বেশ কয়েকটি রাষ্ট্র প্রধানদের সাথে পৃথক পৃথক সভায় মিলিত হন।

এছাড়াও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্রে ঘোষণায় বিশেষ করে ফ্রান্সসহ সকল দেশকে অভিনন্দন জ্ঞাপন করেন তিনি।

ড.জয়নাল আবেদীন সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) আসনে সম্ভাব্য স্বতন্ত্র এমপি পদপ্রার্থী, ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের বাসিন্দা এবং যুক্তরাজ্য প্রবাসী আন্তর্জাতিক মানবাধিকার কর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম