1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার সাধারণ সম্পাদক আরটিভির সালমান শাহ - sylhetersangram
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১২:২৬|
Title :
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ চেয়ে শাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমেদ

টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার সাধারণ সম্পাদক আরটিভির সালমান শাহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২১, ২০২৬,
  • 80 Time View

 

 

সানোয়ার হোসাইন, গোয়াইনঘাট (সিলেট) :

সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের নিয়ে গঠিত টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরটিভির সাংবাদিক সালমান শাহ। শুক্রবার দুপুরে গোয়াইনঘাটের জাফলং মামারবাজারে হাজী আব্দুল মজিদ মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও মাইটিভির সাংবাদিক হুমায়ুন আহমেদ। সংগঠন সূত্রে জানা যায়, এর আগে সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বাংলা টিভির সাংবাদিক দুলাল হোসেন রাজু। জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার লক্ষ্যে তিনি টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন। এতে সাধারণ সম্পাদকের পদটি শূন্য হলে শুক্রবারের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সালমান শাহকে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সাধারণ সভায় সংগঠনের নবগঠিত কার্যকরী কমিটির সিনিয়র সভাপতি আলিম উদ্দিন (বাংলা টিভি), সহ-সভাপতি আলী হোসেন (আইওন টিভি), সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর (বিজয় টিভি), কোষাধ্যক্ষ ইউসুফুর রহমান (এশিয়ান টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম আলী (আনন্দ টিভি), ক্রীড়া সম্পাদক সানোয়ার হোসাইন (চ্যানেল এস), দপ্তর সম্পাদক সুয়াইবুর রহমান (চ্যানেল এস ইউকে, নির্বাহী সদস্য দুলাল হোসেন রাজু (বাংলা টিভি), সদস্য নাইম আহমদ (চ্যানেল এ১ টিভি), এবং ফজলুল করিম (চ্যানেল টি১)সহ আরো অনেকেই সভায় উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক ঐক্য ও পেশাগত সহযোগিতা বৃদ্ধি এবং বৃহত্তর জৈন্তা অঞ্চলে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। নতুন সাধারণ সম্পাদক সালমান শাহ সংগঠনের দায়িত্ব পালনে সকল সদস্যের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে নতুন নেতৃত্বের মাধ্যমে টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম