1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
নির্বাহী প্রকৌশলী আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার না করলে নিশ্চিহ্ন করার হুমকি - sylhetersangram
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৪:৫৩|
Title :
শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ

নির্বাহী প্রকৌশলী আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার না করলে নিশ্চিহ্ন করার হুমকি

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ৪, ২০২৫,
  • 226 Time View

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর)-এর নির্বাহী প্রকৌশলী মো: আনোয়ার হোসেন-এর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, টেন্ডার বাণিজ্য, ঘুষ লেনদেন এবং প্রাণনাশের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) করা অভিযোগ প্রত্যাহার না করায় এক ব্যক্তিকে সুরমা নদীতে ফেলে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

​এই ঘটনায় ভুক্তভোগী শহরের পূর্ব তেঘরিয়া এলাকার বাসিন্দা মো: মোছাদ্দেক আলী গত ৩১ আগস্ট ২০২৫ তারিখে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ)-এর নিকট একটি অভিযোগ দায়ের করেন, যার অনুলিপি দুর্নীতি দমন কমিশন (দুদক), সিলেট বিভাগসহ বিভিন্ন ঊর্ধ্বতন দপ্তরে পাঠানো হয়েছে।

 

 


​অভিযোগপত্রে মোছাদ্দেক আলী উল্লেখ করেন যে, নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন যোগদানের পর থেকেই ঘুষ, দুর্নীতি ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে অস্বাভাবিক অর্থ উপার্জন করছেন এবং তাঁর ও তাঁর অধীনস্থ কর্মচারীদের বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
​মোছাদ্দেক আলী জানান, দুর্নীতির বিষয়ে তিনি পূর্বে দুদকে অভিযোগ করেছিলেন। সেই সূত্রে গত ৩ সেপ্টেম্বর (বুধবার) নির্বাহী প্রকৌশলী তাঁকে অফিসে ডেকে পাঠান। সেখানে অভিযোগ প্রত্যাহার না করলে তাঁকে পিটিয়ে পুলিশে দেওয়া হবে এবং সরাসরি সুরমা নদীতে ফেলে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

 

 


​মো: মোছাদ্দেক আলী স্থানীয় থানায় অভিযোগ জানাতে গেলে তাঁকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। পরবর্তীতে তিনি বিজ্ঞ আদালতে জেলা লিগ্যাল এইড অফিসারের নিকট এই অভিযোগ দায়ের করেন।
​তবে, মামলার আদেশের (স্মারক নং- ৩৫২/২০২৫) সূত্রে জানা যায়, অভিযোগকারী মো: মোছাদ্দেক আলী-কে তাঁর অভিযোগের বিপরীতে একটি নতুন মামলা দায়ের করার পরামর্শ দিয়ে নথির কার্যক্রম নিষ্পত্তি করা হয়েছে।
​১৬/০৯/২০২৫ তারিখের আদেশে জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) উল্লেখ করেন, “উপস্থিত অভিযোগকারীর সাথে আলোচনা হয়। যথোপযোগী (নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন)-এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় প্রতীয়মান হয় যে যশোপযোগী মিমাংসার মাধ্যমে বিরোধী বিষয়টি নিষ্পত্তি করতে সম্মত নন।”
​অতএব, “এমতাবস্থায়, দরখাস্তকারীকে বিরোধী বিষয়ে দায়েরের পরামর্শ প্রদানে নথির কার্যক্রম নিষ্পত্তি করা হলো।”

 

 

 

 


​অভিযোগ প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী মো: আনোয়ার হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান “সে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে বলে আমি ডেকে জিজ্ঞেস করেছি কেন অভিযোগ করেছে। আমি শুধু ধমক দিয়েছি, ভয়ভীতি বা অন্য কিছু করিনি।”

​অন্যদিকে, অভিযোগকারী মোছাদ্দেক আলী জানান, “ইঞ্জিনিয়ার স্যার আমাকে বলেন, দেশে এত মানুষ থাকতে তুমি কেনো দুর্নীতি দমন করতে আসছো? তোমার এত বড় সাহস কে দিয়েছে? এই বলে স্যার আমাকে হুমকি-ধমকি দেন।”

​বাদী মোছাদ্দেক আলী নির্বাহী প্রকৌশলী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে দ্রুত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন, যাতে এলজিইডি অফিসে চলমান দুর্নীতি ও অনিয়ম বন্ধ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম