1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
প্রয়াত ব্যক্তির অসহায় পরিবারকে সহায়তা দিল সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা টিম - sylhetersangram
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৪:১৮|
Title :
শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ

প্রয়াত ব্যক্তির অসহায় পরিবারকে সহায়তা দিল সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা টিম

পাবেল হাসান
  • Update Time : শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫,
  • 790 Time View

পাবেল হাসান সুনামগঞ্জ থেকে :

সুনামগঞ্জের দিরাই উপজেলার পুরাতন কর্ণ গাও গ্রামে একজন প্রয়াত ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্নের জন্য সহায়তা প্রদান করেছে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা টিম। আর্থিক দুরবস্থার কারণে পরিবারের পক্ষে শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হচ্ছিল না।

ফাউন্ডেশনের সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় মোট ১৩,৮০০ টাকা সংগ্রহ করে শুক্রবার (১৫ আগস্ট) সরাসরি পরিবারের হাতে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের টিম লিডার দুর্জয় দত্ত পুরকায়স্থ বলেন,
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—এই বিশ্বাস থেকেই আমরা সবাই একত্রিত হয়েছি। প্রয়াত আত্মার শান্তি কামনা করছি এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”

এ সময়  উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জেলা টিমের সিনিয়র সদস্য অরুণ বৈদ্য অপু, সৌরভ ঘোষ সাগর, টিম লিডার দুর্জয় দত্ত পুরকায়স্থ, সহকারী টিম লিডার উজ্জ্বল চন্দ, টুটুল দাস টিটু, সদস্য লিকছন বর্মন, সাগর দাস নীল, সুব্রত বর্মন, নিরঞ্জন চন্দ্র দে, অনুকূল বর্মন, লোকেশ তালুকদার, সজল বিশ্বাস, স্বপ্নীল চৌধুরী, বিশ্বজিৎ রায় ও স্থানীয় টিমের সদস্যরা। সহায়তা গ্রহণকারী পরিবার সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন—এই অর্থ তাদের শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করতে বড় সহায়তা হবে।

সনাতনী  স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সমাজের অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নিয়মিত কাজ করে যাচ্ছে। সংগঠনটি বিভিন্ন সময়ে চিকিৎসা সহায়তা, শিক্ষাবৃত্তি, ত্রাণ বিতরণ ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।

সুনামগঞ্জ  জেলার দিরাই উপজেলার পুরাতন কর্ণ গাও গ্রামে একজন প্রয়াত ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্নের জন্য সহায়তা প্রদান করেছে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা টিম। আর্থিক দুরবস্থার কারণে পরিবারের পক্ষে শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হচ্ছিল না।

ফাউন্ডেশনের সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় মোট ১৩,৮০০ টাকা সংগ্রহ করে শুক্রবার (১৫ আগস্ট) সরাসরি পরিবারের হাতে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের টিম লিডার দুর্জয় দত্ত পুরকায়স্থ বলেন,
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—এই বিশ্বাস থেকেই আমরা সবাই একত্রিত হয়েছি। প্রয়াত আত্মার শান্তি কামনা করছি এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জেলা টিমের সিনিয়র সদস্য অরুণ বৈদ্য অপু, সৌরভ ঘোষ সাগর, টিম লিডার দুর্জয় দত্ত পুরকায়স্থ, সহকারী টিম লিডার উজ্জ্বল চন্দ, টুটুল দাস টিটু, সদস্য লিকছন বর্মন, সাগর দাস নীল, সুব্রত বর্মন, নিরঞ্জন চন্দ্র দে, অনুকূল বর্মন, লোকেশ তালুকদার, সজল বিশ্বাস, স্বপ্নীল চৌধুরী, বিশ্বজিৎ রায় ও স্থানীয় টিমের সদস্যরা। সহায়তা গ্রহণকারী পরিবার সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন—এই অর্থ তাদের শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করতে বড় সহায়তা হবে।

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সমাজের অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নিয়মিত কাজ করে যাচ্ছে। সংগঠনটি বিভিন্ন সময়ে চিকিৎসা সহায়তা, শিক্ষাবৃত্তি, ত্রাণ বিতরণ ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম