1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক'কে দিরাই সাংবাদিক ইউনিয়নের বিদায় সংবর্ধনা  - sylhetersangram
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৮:৪৫|
Title :
শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪ মৌলভীবাজারে বন্যাকবলিতদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজি: বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট মহানগর শাখার শ্রদ্ধাঞ্জলি

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক’কে দিরাই সাংবাদিক ইউনিয়নের বিদায় সংবর্ধনা 

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫,
  • 659 Time View

সিলেটের সংগ্রাম ডেস্ক :

 

সুনামগঞ্জের দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ  আব্দুর রাজ্জাক’কে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৫ ডিসেম্বর শনিবার সন্ধায় দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে তাকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য (প্রবাসী) দিরাই সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা হারুন মিয়া, দিরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুজ্জামান বদরুল, সাধারণ সম্পাদক, পাবেল হাসান, আব্দুল্লাহ রাজী, আবুল ফজল আকাশ, কামরুল হাসান মিঠু, সহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

স্থানীয়রা মনে করছেন, ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক গত এক বছরেরও অধিক সময় দিরাই থানায় দায়িত্ব পালনকালে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তার কঠোর অবস্থান জনগণের প্রশংসা কুঁড়িয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর জটিল পরিস্থিতির মধ্যে থানায় যোগদান করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেন তিনি।

 

প্রসঙ্গত, ২০২৪ সালে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন মুহাম্মদ  আব্দুর রাজ্জাক । সম্প্রতি তাকে দিরাই থানা থেকে সিলেট জেলার জকিগঞ্জ থানায় বদলি করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

উল্লেখ তিনি মাধবপুর থানায় কর্মরত অবস্থায় নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করায় স্বীকৃতি হিসেবে হবিগঞ্জ জেলায় ছয়বার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম