1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাই প্রেসক্লাবে নতুন নেতৃত্ব, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় - sylhetersangram
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৪:০৫|
Title :
শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ

দিরাই প্রেসক্লাবে নতুন নেতৃত্ব, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬,
  • 102 Time View

দিরাই প্রতিনিধি।

 

সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাব নতুন নেতৃত্বে নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে। ২০২৬-২৭ মেয়াদের নতুন আংশিক কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে।

 

২০ আগস্ট দিরাই কলেজ রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মানব চাহিদা-এর সম্পাদক এফ এইচ নুমানকে সভাপতি, দৈনিক সোনালী কণ্ঠ-এর প্রতিনিধি মওদুদ আহমেদকে সহ-সভাপতি, দৈনিক ভোরের ডাক-এর প্রতিনিধি এম. বি. জে. বদরুলকে সাধারণ সম্পাদক, দৈনিক প্রভাত বেলা-এর প্রতিনিধি মাহবুব আহমেদকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক সুনামগঞ্জের সময়-এর প্রতিনিধি কামরুল হাসানকে কোষাধ্যক্ষ এবং দৈনিক যায়যায়কাল-এর প্রতিনিধি ওয়াসিম কবিরকে দপ্তর সম্পাদক করা হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে দিরাই প্রেসক্লাব নতুন প্রত্যয় ও উদ্যম নিয়ে পথচলা শুরু করেছে। সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত মানোন্নয়ন এবং এলাকার মানুষের কথা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলভাবে গণমাধ্যমে তুলে ধরাই নতুন নেতৃত্বের অন্যতম লক্ষ্য। নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে দিরাইয়ের সাংবাদিক সমাজে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ দিরাইয়ের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত স্বার্থ রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। নতুন নেতৃত্বের প্রতি স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন মহল শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, দিরাই প্রেসক্লাব কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং সত্য, ন্যায় ও গণমানুষের পক্ষে একটি শক্তিশালী ও নিরপেক্ষ সাংবাদিকতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। নবগঠিত কমিটির নেতৃত্বে দিরাই প্রেসক্লাব ঐক্য, পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। নতুন নেতৃত্বের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম