1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে মাদকসম্রাট মামুন গ্রেফতার, এক বছরের কারাদণ্ড - sylhetersangram
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১০:০৪|
Title :
শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪ মৌলভীবাজারে বন্যাকবলিতদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজি: বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট মহানগর শাখার শ্রদ্ধাঞ্জলি

দোয়ারাবাজারে মাদকসম্রাট মামুন গ্রেফতার, এক বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬,
  • 217 Time View

সাংবাদদাতা: সাব এডিটর আবু তাহের মিসবাহ

 

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে আকিলপুর গ্রামের কথিত মাদকসম্রাট মামুন অর রশিদকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসন। তার গ্রেফতারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অরূপ রতন সিংহের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের আকিলপুর গ্রামে এ অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে মামুন অর রশিদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযান চলাকালে মামুন অর রশিদের কাছ থেকে মাদকদ্রব্য তালিকাভুক্ত ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয় এবং তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(ক) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় একই আইনের ৩৬(১) ধারা অনুযায়ী তাকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও নির্ধারিত সময়ের কারাভোগের বিধান রাখা হয়েছে বলেও জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মামুন অর রশিদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তার কারণে যুবসমাজ বিপথগামী হচ্ছিল। তার গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সকলকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় দোয়ারাবাজার উপজেলায় মাদকের বিস্তার রোধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম