
সুনামগঞ্জ প্রতিনিধি |
গত রবিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার আটগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় শাল্লা থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন—আটগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত ইদ্রিস মিয়ার ছেলে মো: তোফাজ্জল হোসেন (৪৬), দৌলতপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মো: হেলাল মিয়া (৪৪) এবং উজানগাঁও গ্রামের মনু মিয়ার ছেলে মো: খিজির মিয়া (৩৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, সাব-ইন্সপেক্টর (এসআই) ইমাম আরেফিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের কাছ থেকে ২০২ পিস ইয়াবা, চোলাই মদ ও গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে সাবেক চেয়ারম্যানের ছেলের সম্পৃক্ততা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।