1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জ সিমান্ত লাগোয়া এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে ইয়াবার রমরমা ব্যাবসা - sylhetersangram
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১:২১|
Title :
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ চেয়ে শাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমেদ

সুনামগঞ্জ সিমান্ত লাগোয়া এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে ইয়াবার রমরমা ব্যাবসা

পাবেল হাসান
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১, ২০২৫,
  • 277 Time View

শফিকুল বারি সুনামগঞ্জ:

 

 

সদর উপজেলার উত্তর সুরমার জাহাঙ্গীর নগর, রঙ্গাচর ও সুরমা ইউনিয়নে হাত বাড়ালেই মিলছে ইয়াবা বড়ি।

উঠতি বয়সের ছেলেরা ইয়াবার কড়াল গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে। ইউনিয়নের বিভিন্ন গ্রামে খোঁজ নিলেই মিলছে ইয়াবা।

বিশেষ করে ঐ এলাকা সিমান্তবর্তী হওয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দেয়া ওই এলাকার মাদক কারবারিদের কাছে সহজ হয়ে পড়ায় ইয়াবা বড়ির ভাসমান বিক্রেতার সংখ্যা দিনে দিন বাড়ছে।

এমনকি দ্রুত টাকা কামানোর লোভেই এই অসাধু পন্থা অবলম্বন করছেন মাদক কারবারিরা।
ইয়াবা বড়ির মরণনেশা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে এখনই কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর না হলে মাদকের ভয়াবহতা সমাজকে ধ্বংস করে দিতে পারে।

সুনামগঞ্জ শহরের বাইরে ও সীমান্তবর্তী এলাকা ডলুরা,চৌমুহনী বাজার, মঙ্গল কাটা বাজার,হাসাউড়া,নৈগাং,বনগাও, হালুয়ারঘাট বাজার, হয়েই মূলত ইয়াবা আসছে।

এছাড়াও সুনামগঞ্জ পৌর শহরের,বিভিন্ন পাড়া মহল্লায়, ইয়াবার ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের অভয়ারণ্য। প্রায়ই ওইসব এলাকা থেকে ইয়াবা বড়িসহ ভ্রাম্যমাণ বিক্রেতার হার বেড়েই চলেছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, সুরমা ইউনিয়নে বিশেষ কৌশলে ইয়াবা বিক্রি করছে চোরাকারবারিরা। ইউনিয়নের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকেন বিক্রেতারা। মোবাইল ফোনে অর্ডার পেলে ওই স্থানে গিয়ে ইয়াবা পৌঁছে দিয়ে বিক্রির টাকা নেয়।

এরা খুবই সাবধানতার সঙ্গে কাজ করে থাকে। এমনকি এসব বিক্রেতা একই স্থানে বেশি দিন অবস্থান করেন না। অনেক ক্ষেত্রে অপরিচিত কোনো ক্রেতার সঙ্গে আলাপে যান না এসব বিক্রেতারা।

সচেতন নাগরিকগন বলেন এই ইউনিয়ন গুলোর কয়েকটি গ্রামের উঠতি বয়সের ছেলেরা এই ব্যাবসার সাথে জড়িত হয়ে গ্রামের উঠতি বয়সের যুবকের হাতে অধিক মুনাফা লাভের আশায় তুলে দিচ্ছে এই মরণ নেশার বড়ি। তাদের দাবি প্রশাসনের সু দৃষ্টিতে যেন এইসব এলাকায় আনা হয়।

এই এলাকায় শুধু ইয়াবা বিক্রি নয় সব ধরনের মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্যে পরিনত হয়ে আছে। এলাকার বাসিন্দাদের দাবি প্রশাসনের নজরদারিতে আনতে হবে ঐসব এলাকা। নতুবা এর ভযাবহতা সমাজকে ধংস করে দিতে পারে। মাদকের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান, নারায়তলা,মঙ্গলকাটা,হাসাউরা,বনগাঁও,ষোলঘর,বেরীগাও,বালি কান্দি, হালুয়ারগাও, মইনপুর, ইব্রাহিম পুর সহ কয়েকটি গ্রামের সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম