1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
চাঁদাবাজদের বিরুদ্ধে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ছাত্র জনতা - sylhetersangram
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৪:২০|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

চাঁদাবাজদের বিরুদ্ধে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ছাত্র জনতা

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ১৩, ২০২৫,
  • 888 Time View

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

সারাদেশে হত্যাকান্ড, চাঁদাবাজি, দখলদারি, ‌হামলা ও খুনের প্রতিবাদে ‌ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা করেছে ছাত্র জনতা।

ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগ,(১২ জুলাই) ‌শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ‌এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র ‌আন্দোলনের ‌ আহবায়ক কাজী রিয়াজের সভাপতিত্বে, এসময় বক্তব্য রাখেন, ‌সদস্য সচিব ‌সোহেল রানা,
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ‌সহ সাংগঠনিক সম্পাদক ‌জনি বিশ্বাস প্রমুখ।

এ সময় বক্তারা, চাঁদাবাজদের হাতে ঢাকার মিডফোর্ডে নিহত হওয়া ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ হত্যার ‌ঘটনায় ‌তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে ‌দেশে বিভিন্ন ধরনের অরাজকতা, সন্ত্রাসী, হত্যা ‌ চাঁদাবাজি রাহাজানির মত ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এভাবে একটা দেশ চলতে পারে না। ছাত্র জনতা গত ৫ ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনাকে ‌বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। দেশে সংগঠিত প্রত্যেকটা বিচারের জন্য অন্তবতী কালীন সরকারের হস্তক্ষেপের ‌দাবি জানান। ‌বক্তারা বলেন, দিন দিন দেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে উঠছে ‌, দেশে খুন ধর্ষণ রাহাজানি রাজনৈতিক সংঘর্ষ বেড়ে চলছেই।
এর দায়ভার প্রত্যেকটা রাজনৈতিক দলকেই নিতে হবে। এভাবে একটা দেশ চলতে পারে না। বক্তারা বলেন, ‌৫ ই আগস্ট এর পূর্বে ছাত্র জনতা মাঠে ছিল এখনো ছাত্র জনতা মাঠে ‌আছে এবং ভবিষ্যতে থাকবে। দেশের পরিস্থিতি খারাপ হলে আবারও পূর্বের মতো ছাত্র জনতা তা প্রতিহত করবে বলে হুশিয়ারী দেয় তারা। ‌এখনো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে না পারলে ‌দেশের পরিস্থিতি ‌দিন দিন ভয়াবহ অবস্থা ‌ ধারণ করবে। এভাবে চলতে দেয়া যাবে না। সারাদেশে কোন ‌ চাঁদাবাজ সন্ত্রাস মস্তান থাকতে পারবেনা। তাদেরকে কঠিন ভাবে নির্মূল করা হবে। বক্তারা, সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। বক্তারা আরোও বলেন, ‌নিহত ব্যবসায়ী ‌সোহাগের হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এর আগে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম