1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
জীবিত থাকা সত্ত্বেও মৃত বয়স্ক ভাতা থেকে বঞ্চিত আবুল মহসিন - sylhetersangram
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৪:২১|
Title :
শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ

জীবিত থাকা সত্ত্বেও মৃত বয়স্ক ভাতা থেকে বঞ্চিত আবুল মহসিন

পাবেল হাসান
  • Update Time : রবিবার, জুলাই ২৭, ২০২৫,
  • 180 Time View

নিজস্ব প্রতিবেদক

জীবিত থাকা সত্ত্বেও কাগজে-কলমে মৃত দেখানো হয়েছে ৭৩ বছর বয়সী আবুল মহসিনকে। ফলে এক বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে তার বয়স্ক ভাতা।

মিলছে না নাগরিক সুযোগ-সুবিধাও, এ ঘটনার শিকার হন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কামালখানী গ্রামের বাসিন্দা আবুল মহসিন। স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সনদে তাকে মৃত ঘোষণা করা হয়। আর এ সুযোগে তার স্থলে ভাতাভোগীর তালিকায় যুক্ত হন অন্য একজন।

উপজেলা সমাজসেবা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৯ মে বানিয়াচংয়ের ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান মিজানুর রহমান অফিসিয়াল প্যাডে আবুল মহসিনকে মৃত উল্লেখ করে একটি সনদ ইস্যু করেন (স্মারক: ২০২৪-১৭০)। এরপর ১৪ জুলাই চেয়ারম্যান ও ইউপি সদস্য শহীদ মিয়ার যৌথ স্বাক্ষরে সমাজসেবা কার্যালয়ে বয়স্কভাতা হালনাগাদের তালিকা জমা দেওয়া হয়। ওই তালিকায় মহসিনের স্থলে অন্তর্ভুক্ত করা হয় মনু মিয়া নামের আরেক ব্যক্তিকে। ভাতা তোলার বিকাশ নম্বরটিও বদলে যায়।

এরপর থেকে গত দুই কিস্তির টাকা তোলা হয়েছে নতুন নম্বরে। আর নিজের প্রাপ্য থেকে বঞ্চিত হয়ে এক বছর ধরে উপজেলা কার্যালয় থেকে জেলা কার্যালয় পর্যন্ত ঘুরেছেন আবুল মহসিন। কোথাও মেলেনি প্রতিকার। শেষ পর্যন্ত সমাজসেবা অফিস থেকেই জানানো হয় তার নাম মৃতদের তালিকায়।

অনুসন্ধানে দেখা যায়, আবুল মহসিনের নামে ভুয়া মৃত্যু সনদ জারি করে তার স্থলে ভাতাভোগীর তালিকায় ঢোকানো হয়েছে আরেকজনকে। টাকা তুলেছেন সেই নতুন ভাতাভোগী। স্থানীয়ভাবে গড়ে ওঠা একটি দুর্নীতিবাজ সিন্ডিকেট এ কাজে জড়িত বলে অভিযোগ উঠেছে।

একই ওয়ার্ডের আরেকজন আব্দুল অদুদ মিয়ার ভাতাও একইভাবে বন্ধ রয়েছে প্রায় এক বছর ধরে।

এ বিষয়ে জানতে চাইলে বানিয়াচং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান বলেন, ইউনিয়ন পরিষদ থেকে স্বাক্ষরিত তালিকা ও সনদের ভিত্তিতেই আমরা হালনাগাদ করেছি। চেয়ারম্যান ও সদস্যের স্বাক্ষর থাকা তালিকা যাচাই করেই নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম