
রুয়েব আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সর্বস্তরের যুবকদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন ‘ইচ্ছে পূরণ করি’-এর পরিচালনা পরিষদ গঠিত হয়েছে। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের তরুণ ও যুবকদের নিয়ে এই ২৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের পরিচালনা পরিষদের শীর্ষ পদে সাংবাদিক ও তরুণ সমাজকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। এতে পরিচালক হিসেবে সাংবাদিক শহীদ নুর আহমেদ এবং সহকারী পরিচালক হিসেবে সাংবাদিক আতিকুর রহমান রুয়েব-এর নাম ঘোষণা করা হয়। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহাগ আহমেদ।
পূর্ব বীরগাঁও ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে নির্বাচিত ২৫ সদস্যের এই পরিচালনা পরিষদে ওয়ার্ডভিত্তিক দায়িত্বপ্রাপ্তরা হলেন।
১নং ওয়ার্ড: রাইজুল ইসলাম ও সুবেল আহমেদ (সলপ পুর্ব পাড়া) ২নং ওয়ার্ড: সুমেল আহমেদ ও মোস্তাকিম আহমেদ (সলপ পশ্চিম পাড়া),৩নং ওয়ার্ড: জালাল আহমদ, সামিজুল হক ও জুবায়ের আহমেদ (ধরমপুর),৪নং ওয়ার্ড: শহীদ নুর আহমেদ , রাহাত আহমদ, সোহাগ আহমেদ ও সাব্বির আহমেদ (বীরগাঁও খালপাড়),৫নং ওয়ার্ড: সাইফ আহমেদ ও সুহান আহমেদ (বীরগাঁও গাংপাড়),৬নং ওয়ার্ড: রাজু আহমেদ, ৭নং ওয়ার্ড: দুলেন আহমেদ , সবিজ নুর, মোহন মিয়া, রুয়েব আহমেদ ও আমির হোসেন, ৮নং ওয়ার্ড: গোবিন্দ দাষ, শাহরিয়ান মিয়া ও বিপ্লব,৯নং ওয়ার্ড: খেলুয়ান আহমেদ সামরান আহমদ ও তুফায়েল আহমদ (হাসকুড়ি)
এলাকার উন্নয়ন, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।