1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের বসত ঘরে আগুন। - sylhetersangram
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৪:৩১|
Title :
রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি দিরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘মব কালচারের’ শিকার সাংবাদিক রিফাত: জামায়াত নেতার বিরুদ্ধে উসকানির অভিযোগ নিজের অ*স্ত্রে*র গু*লিতেই মা*রা গেলেন অ*স্ত্রা*গা*রের দায়িত্বে থা*কা পুলিশ সদস্য নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান সুনামগঞ্জে ৫৪ পিস ইয়াবাসহ যুবক আটক। ছাতকের কৃতি সন্তান আব্দুল মুমিন লন্ডনে টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে  দিরাইয়ে ৩শ কেজি সরকারি বই পাচারের চেষ্টা: হাতেনাতে আটক দপ্তরী

দিরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের বসত ঘরে আগুন।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫,
  • 170 Time View

সুনামগঞ্জ প্রতিনিধি।

সুনামগঞ্জের দিরাই’য়ে পূর্ব শত্রুতার জেরে একটি টিনের বসত ঘর পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ১১ টায় উপজেলার রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত অনুমান ১১ টার দিকে ঘরটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। টিনের ঘরটির খুটি ও টিন পুড়ে বিকট শব্দ শুনতে পেয়ে প্রতিবেশি জাকির মিয়া, চানু মিয়া, হতিব উল্লাহ, আশিক জমির মিয়া, দৌড়ে এসে চিৎকার শুরু করেন।

বসত ঘরটির মালিক রাতে বাড়িতে না থাকায় ঘরের সন্তানদের নিয়ে অন্য বাড়িতে রাত্রিযাপন করিতেছিলেন পরিবার।

ওই সময়ে প্রতিবেশিরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রন আনার চেষ্টা করে ব্যর্থ হয়। দিরাই ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে না যাওয়াতে ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাইতে পরিনত হয়।

 

ঘরের মালিক শাহ-আলম জানান, পূর্বশত্রুতার জের ধরে রাজানগর ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাস বাহিনীর গডফাদার ও মাদক কারবারির গডফাদার গোলাপ মিয়া আমার বসত ঘরটিতে আগুন দিয়েছেন। একটি ফ্রিজ, ২০০ মন ধান পুড়িয়ে দেওয়া, ঘরের মালামাল লুন্ঠন, করে নেয়।

স্থানীয় সুত্রে জানা যায় গোলাপ মিয়ার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা চলমান রয়েছে।

ভুক্তভোগী শাহ-আলম জানান পুড়ে যাওয়া ঘর ও মালামালের ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ টাকা।

গোলাপ মিয়া জানান, তার সাথে আমাদের বিরোধ চলছে সত্য কিন্তু কখনও তাদের ঘরে আগুন দেওয়ার কথা ভাবতে পারিনি। তার কোন দোসররা এঘটনা ঘটাতে পারে।

উপজেলা ফায়ার সার্ভিসের ডিউটিরত অফিসার জানান, আমাদের টিম ঘটনাস্থলে ট্রলারের ব্যবস্থা নেই বলে যেতে পারি নাই।

এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম