1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণণের অভিযোগ কিশোরের বিরুদ্ধে - sylhetersangram
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ২:৫১|
Title :
রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি দিরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘মব কালচারের’ শিকার সাংবাদিক রিফাত: জামায়াত নেতার বিরুদ্ধে উসকানির অভিযোগ নিজের অ*স্ত্রে*র গু*লিতেই মা*রা গেলেন অ*স্ত্রা*গা*রের দায়িত্বে থা*কা পুলিশ সদস্য নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান সুনামগঞ্জে ৫৪ পিস ইয়াবাসহ যুবক আটক। ছাতকের কৃতি সন্তান আব্দুল মুমিন লন্ডনে টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে  দিরাইয়ে ৩শ কেজি সরকারি বই পাচারের চেষ্টা: হাতেনাতে আটক দপ্তরী

দিরাইয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণণের অভিযোগ কিশোরের বিরুদ্ধে

পাবেল হাসান
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫,
  • 1456 Time View

দিরাই সুনামগঞ্জ  থেকে নিজস্ব সংবাদদাতাঃ-

 

সুনামগঞ্জের দিরাইয়ে ৪ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৫ বছরের এক কিশোরের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সাড়ে ৩টায় উপজেলার চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ডাক্তারি পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কর্তব্যরত চিকিৎসক মনি রানী বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করে জানতে পারি, শিশু মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ওই কিশোর উপজেলার ধনপুর গ্রামের বাসিন্দা।

এবিষয়ে ভিক্টিমের চাচি জানান, ছেলেটির ৫ বছরের ভাগ্নীর সাথে সে প্রতিদিনের মতো খেলা করতে যায়। ফাঁকা ঘর পেয়ে ছেলেটি শিশু মেয়েটিকে ধর্ষণ করে। পরে মেয়েটি এসে কান্না করে সব খুলে বললে আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ পাঠিয়েছেন। এখন সুনামগঞ্জ থেকে শিশুটিকে সিলেটে নেয়া হচ্ছে বলে জানান তিনি।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে গিয়ে জানতে পারি, মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি বলেও জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম