1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত - sylhetersangram
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১২:০৬|
Title :
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ চেয়ে শাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমেদ

দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫,
  • 798 Time View

স্টাফ রিপোর্টার সাগর তালুকদার  :

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ওমান প্রবাসীর স্ত্রীর ওপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৫নং পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত গৃহবধূর নাম জোসনা বেগম (৪৫)। তিনি ওমান প্রবাসী জমির হোসেনের স্ত্রী। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে এক সালিশে প্রবাসী জমির হোসেনের ১ লাখ ৮০ হাজার টাকা পাওনা পরিশোধের রায় হয়। কিন্তু বিবাদী আব্দুল কালাম টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে উল্টো ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করতে থাকেন।

ঘটনার দিন দুপুরে টাকা চাইতে গেলে বাদানুবাদের একপর্যায়ে মিজানুর রহমান (২২) ও তার মা জোসনা বেগমের ওপর হামলা চালানো হয়। পরে রাত ৮টার দিকে অভিযুক্ত আমির বাদশা, আলীম উদ্দিন, রহিম উদ্দিন, এনাম উদ্দিন, সেলিম উদ্দিন, আব্দুল কালাম, সুমন মিয়াসহ আরও অন্তত ১০-১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভুক্তভোগীর বাড়িতে ঢুকে গৃহবধূ জোসনা বেগমকে টেনে-হিঁচড়ে বাইরে এনে রামদা, দা, লোহার রড ও লাঠিসোটা দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপাতে থাকে।

এসময় গৃহবধূর বাম হাত, গলা ও পেটে গভীর রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলাকারীরা তার ব্যবহৃত মোবাইল ফোন (মূল্য প্রায় ৩০ হাজার টাকা) এবং গলায় থাকা ১ ভরি স্বর্ণের চেইন (মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা) ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া ভুক্তভোগীর আত্মীয়ের বাড়িতে গিয়ে ভাঙচুর চালিয়ে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয়।

পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত জোসনা বেগমকে সুনামগঞ্জ সদর হাসপাতাল হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে মিজানুর রহমান দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম