1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
পাষন্ড পিতার হাতে নিস্পাপ দুই শিশুসন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন চরনারচর ইউপি সাবেক চেয়ারম্যান রতন ও আজিজুল - sylhetersangram
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ২:০৮|
Title :
শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ

পাষন্ড পিতার হাতে নিস্পাপ দুই শিশুসন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন চরনারচর ইউপি সাবেক চেয়ারম্যান রতন ও আজিজুল

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ১২, ২০২৬,
  • 148 Time View

সুনামগঞ্জ প্রতিনিধি

 

সুনামগঞ্জের দিরাইয়ে নিজের দুই অবুঝ শিশু সন্তানকে নিজ হাতে হত্যার ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন দিরাই উপজেলা বিএনরি সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং চরনারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রতন কুমার তালুকদার।

 

তিনি বুধবার বিকেলে গণমাধ্যমকর্মীদের নিকট পাঠানো এক বার্তায় বলেন,সন্তানদের নিরাপদ জায়গা এবং বটবৃক্ষ হলেন পিতামাতারা। পিতামাতা যতদিন বেঁচে থাকবেন সন্তানদের মাথায় ছায়া হয়ে থাকবেন। সেই সন্তানরা যখন পিতামাতার স্নেহ,আদর যত্ন আর ভালবাসায় সুশিক্ষায় শিক্ষিত হয়ে বেড়ে উঠবে তারা একদিন দেশ সেবার পাশাপাশি তাদের পিতামাতার বৃদ্ধকালে ভরনপোষসেনর সব ব্যয়ভার বহন করে করবে এটাই সন্তানদের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু কি দেখলাম আমার ইউনিয়নের মধুপুর গ্রামে সেই পাষন্ড পিতা কামরুল কিনা তার অবুঝ নিস্পাপ দুটি সন্তানকে নিজ হাতে দেখার হাওরে পানিতে ফেলে হত্যা করল। আমি ধিক্কার জানাই এমন পিতাকে যার মধ্যে মানবিক মূল্যেবোধ এবং সন্তানদের প্রতি তার সামান্যতম ভালবাসা বিন্দু পরিমান নেই। তিনি মনুষ্যত্বহীন আটক পিতার এমন ন্যক্কারজনক ঘটনাটি সঠিক তদন্ত করে তথ্য প্রমানের ভিত্তিতে তার দৃষ্টান্তু মূলক শান্তি প্রদানের জন্য প্রশাসনের নিকট দাবি জানান।

 

এছাড়াও এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চরনারচর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক ও সমাজসেবক মোঃ আজিজুল হক প্রমুখ। তারা যৌথ এক বিবৃতিতে এমন ন্যাক্কারজনক ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেন এবং নিস্পাপ নিহত শিশুদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান।

 

উল্লেখ্য গত শুক্রবার (৭ই আগষ্ট) সকালে সিলেটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ঘাতক পিতা কামরুল। সেখানে শনিবার ও রবিবার অবস্থান শেষে বাড়ি ফেরার পরই নিখোঁজ হয় দুই শিশু। পরবর্তীতে ছাতক ও সুনামগঞ্জ সদর উপজেলা ও শান্তিগঞ্জ এই তিন উপজেলার মাঝখানে দেখার হাওরের পৃথক দুটি স্থান থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম