1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ' — নতুন কমিটি গঠন - sylhetersangram
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ১:৩৩|
Title :
শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ

বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ’ — নতুন কমিটি গঠন

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ১১, ২০২৫,
  • 345 Time View

রাজীব দাস:দিরাই, (সুনামগঞ্জ) প্রতিনিধি :

ব্যক্তিগত বিরোধ ও কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে ‘বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ’। সংগঠনের নেতাদের অভিযোগ, কিছু ব্যক্তি পরিষদকে নিজেদের স্বার্থে ব্যবহার করে ধামাইল সংস্কৃতির ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।

গতকাল শুক্রবার (১১ জুলাই) সুনামগঞ্জের দিরাইয়ে আয়োজিত এক বিশেষ সভায় এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন পরিষদের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সামাজিক মাধ্যমে সংগঠনকে ঘিরে চলমান কুরুচিপূর্ণ কর্মকাণ্ড দিন দিন অসহনীয় হয়ে উঠছে। তারা দাবি করেন, আগামীর কমিটিতে যেন বিতর্কিত ও দায়িত্বহীন ব্যক্তিরা স্থান না পান।

সভায় বক্তারা আরও অভিযোগ করেন, পূর্ববর্তী কমিটির সদস্যরা দায়িত্ব পালনে গাফিলতি করেছেন। তাদের কার্যক্রমে সংগঠনের কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে, এমনকি বিলুপ্তির পথে চলে যাচ্ছিল পরিষদ। এই প্রেক্ষাপটে নতুন নেতৃত্ব গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়।

পরে সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে গঠন করা হয় নতুন কমিটি। এতে অরুন কান্তি তালুকদার সভাপতি, শ্যামল দেব সাধারণ সম্পাদক ও অনুপম দাস কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন।

সভায় সভাপতিত্ব করেন অরুন কান্তি তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন সাবেক সাংগঠনিক কর্মকর্তা পিকলু সরকার। বক্তব্য রাখেন—নারায়ণ দাস, বাউল সিরাজ উদ্দিন, পল্টন দাস, অরুণ কিরণ বর্মণ, হিল্লোল পুরকায়স্থ, নন্দলাল দাস, রণধীর চক্রবর্তী, লেখক সাগর দাস, বাপ্টু দেব, বাউলা তপু, মিহির তালুকদার, জীবন সূত্রধর, দিপংকর বনিক, সাগর পুরকায়স্থ, তুষ্টি তালুকদারসহ অনেকে।

সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ধামাইল দলের সদস্যরাও অংশ নেন। উল্লেখযোগ্য অংশগ্রহণকারীরা হলেন:
সুরমার তীরে ধামাইল দল (তুষার), ললিতা ধামাইল দল (তুষ্টি তালুকদার), মেলোডি মাফিয়া (সাগর তালুকদার), অপরাজিতা (মিল্টন দাস), বাউলা তপু ধামাইল দল (মৌলভীবাজার), ভোরের পাখি (জামালগাছ), কিশোরী (ছয়হারা), সুরধ্বনি (লালপুর), পিয়াইন (খাগাউড়া), কালনীর কূলে (দিরাই) ও লোকদল ধামাইল সংঘ (শান্তিগঞ্জ)।

বক্তারা বলেন, ধামাইল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ লোকসাংস্কৃতিক ঐতিহ্য। এই সংস্কৃতিকে রক্ষা ও বিকাশে পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে পরিষদ আবারও ইতিবাচক ধারায় ফিরবে এবং ধামাইল সংস্কৃতির সুরক্ষা ও উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম