1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
মানুষের সেবা ও ইউনিয়নের উন্নয়নে চেয়ারম্যান পদ প্রার্থী আতাউর রহমান - sylhetersangram
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ২:০৬|
Title :
শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ

মানুষের সেবা ও ইউনিয়নের উন্নয়নে চেয়ারম্যান পদ প্রার্থী আতাউর রহমান

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ১০, ২০২৬,
  • 293 Time View

সুনামগঞ্জ প্রতিনিধি।

 

 

সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওরাঞ্চলের অবহেলিত ও সম্ভাবনাময় রফিনগর ইউনিয়নকে একটি মডেল ও আধুনিক ইউনিয়নে রূপান্তর করার অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন রফিনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আতাউর রহমান। দীর্ঘদিন ধরে মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এই রাজনৈতিক ব্যক্তিত্ব সাধারণ জনগণের দাবির মুখে ও জনকল্যাণমূলক কাজকে ত্বরান্বিত করতে এবার ইউপি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ ভোটারদের সঙ্গে আলাপকালে জানা যায়, আতাউর রহমান তৃণমূলে বেশ জনপ্রিয় এবং দীর্ঘকাল ধরে বিএনপি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। অবহেলিত রফিনগর ইউনিয়নের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান তৈরি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ এবং পরিষদকে শতভাগ দুর্নীতি ও স্বজনপ্রীতি মুক্ত করার লক্ষ্যে তিনি নির্বাচনে মাঠে নেমেছেন।

 

আসন্ন নির্বাচন প্রসঙ্গে নিজের অনুভূতি ও লক্ষ্যের কথা জানিয়ে আতাউর রহমান বলেন:

 

“আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, পদ-পদবির লোভে নয়। রফিনগর ইউনিয়নের খেটে খাওয়া, সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসাই আমার মূল শক্তি। দীর্ঘদিন ধরে অবহেলিত এই ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায়বিচার ও নাগরিক সুবিধা সুনিশ্চিত করতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ আমাকে প্রতিনিধি হিসেবে দেখতে চায়। জনগণের এই ভালোবাসার প্রতি সম্মান জানিয়েই আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।”

 

তিনি আরও বলেন, নির্বাচিত হলে রফিনগর ইউনিয়ন পরিষদকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত সেবা কেন্দ্রে পরিণত করবেন।

 

এদিকে, রফিনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আতাউর রহমানের চেয়ারম্যান পদে প্রার্থিতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। তৃণমূলের অনেক নেতাকর্মী ও তরুণ সমাজ তাঁকে বিজয়ী করতে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম