1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
মানুষের সেবা করতে কোনো রাজনৈতিক পদবীর প্রয়োজন নেই : - sylhetersangram
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| ভোর ৫:৩৬|
Title :
শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ

মানুষের সেবা করতে কোনো রাজনৈতিক পদবীর প্রয়োজন নেই :

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ২২, ২০২৫,
  • 382 Time View

সুনামগঞ্জ প্রতিনিধি :

বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী ও সংগঠক মোহাম্মদ জাহাঙ্গীর আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাতক -দোয়ারা আসনে প্রার্থী হওয়ার প্রত্যাশায় কাজ শুরু করেছেন। বড় পরিসরে মানবসেবার ব্রত নিয়ে তিনি স্বপ্ন দেখছেন জনপ্রতিনিধি হওয়ার। হাওরের জেলা সুনামগঞ্জের ছাতক দোয়ারাবাজারের জণগণের সেবা করতে চান।

জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘জনগণই আমার প্রেরণা। মানবসেবামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়েই আমি জনপ্রতিনিধি হতে আগ্রহী হয়েছি। মানুষের সেবা করতে কোনো রাজনৈতিক পদবীর প্রয়োজন নেই। মানব সেবা হচ্ছে সৃষ্টিকর্তার সন্তুষ্টি। সেবা হলো নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করা, যা মানবতার সর্বোচ্চ আদর্শের মধ্যে পড়ে। জনগণের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের জন্য কাজ করে যাবো।’

শুভানুধ্যায়ীরা তাকে প্রার্থী হিসেবে চাচ্ছেন উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন , ‘জনপ্রতিনিধি হলে অসহায় মানুষের জন্য আরও বড় পরিসরে কিছু করা সম্ভব হবে। ব্যক্তিগতভাবে মানুষের কল্যাণে যেসব কাজ করছি, জনপ্রতিনিধি হলে সেই হাতটা আরও শক্তিশালী হবে, তখন ব্যাপকভাবে কাজ করার সুযোগ থাকবে। এই প্রত্যাশায় আমি সুনামগঞ্জ ৫ আসনের সর্বস্তরের জনগণের কাছে ভালোবাসা ও দোয়া চাই।’
এছাড়াও তিনি ছাতক দোয়ারা বাজারের মাঠে ময়দানে জনগনের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ ফেইসবুক মাধ্যমে তার কর্মী সমর্থকেরা জাহাঙ্গীর আলমের পক্ষে বিপুল প্রচারনা চালিয়ে যাচ্ছেন। ছাতক- দোয়ারায় নতুন ভোটারদের প্রত্যাশা নির্বাচনে যদি জাহাঙ্গীর আলম আসেন তারা উনাকে মূল্যায়ন করবে। ছাতক দোয়ারা’র অনেকের প্রত্যাশা একজন শিক্ষিত মানুষ হিসেবে আসন্ন নির্বাচনের প্রার্থীদের মধ্যে জাহাঙ্গীর আলম অন্যতম। সে যদি নির্বাচনে আসে নতুন চমক দেখাতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম