1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম - sylhetersangram
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| ভোর ৫:২২|
Title :
শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ

শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ১৯, ২০২৫,
  • 156 Time View

নাদির আহমেদ শাবিপ্রবি প্রতিনিধি সিলেট :

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মানববন্ধনে শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।

রোববার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, “আমরা আর কোনো মুলা ঝুলানো রাজনীতি দেখতে চাই না। নভেম্বরের মধ্যেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করতে হবে। শাকসু বানচালের চেষ্টা করা হলে, শিক্ষার্থীরা কঠোর প্রতিক্রিয়া দেখাবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রোডম্যাপ ঘোষণা না করা হলে প্রশাসনিক ভবনে তালা ঝুলবে। দলমত নির্বিশেষে শাবিপ্রবির সব শিক্ষার্থী এই দাবিতে একমত।”

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পলাশ বখতিয়ার বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও শাকসু নির্বাচন নিয়ে আমাদের প্রশাসনের কোনো পদক্ষেপ নেই। প্রশাসন নির্বাচন দিতে ভয় পাচ্ছে, কারণ তারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত। তারা মনে করেন, ছাত্রপ্রতিনিধি তৈরি হলে এসব অন্যায় আর করতে পারবেন না। ক্ষমতা কুক্ষিগত রাখতে তারা নির্বাচন ঠেকিয়ে রাখতে চান।

তিনি বলেন, আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে এতদিন নীরব রাখার চেষ্টা করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলে শাবিপ্রবি অচল করে দেওয়া হবে। শাকসু নির্বাচনের মাধ্যমে আমরা এমন একটি সিস্টেম গড়ে তুলতে চাই, যেখানে অন্যায় ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। শুধু ক্লাস-পরীক্ষা নিয়েই সেটি সম্ভব না।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শাকসু নির্বাচনের ঘোষণা করলেও এখনো নির্বাচন কমিশন গঠন করা হয়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।

এর আগে গত ১৭ অক্টোবর শিক্ষার্থীরা ক্যাম্পাসজুড়ে গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে শাকসু নির্বাচনের দাবি জানান। আজ সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা শাকসুর রোডম্যাপ চেয়ে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম