1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শিক্ষা-প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে এম এ মালিক - sylhetersangram
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৪:৩১|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

শিক্ষা-প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে এম এ মালিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫,
  • 347 Time View

দক্ষিণ সুরমা প্রতিনিধি মো: রাজন আহমদ (ইপু)

 

গত বুধবার (১২ নভেম্বর) সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও সিটি করপোরেশনের ৬টি ওয়ার্ড) অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে এই আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল মালিক সিলেটের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী-এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করেন।

আলোচনাকালে এম এ মালিক বলেন “আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় গভীর বৈষম্য রয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকার অনেক স্কুল-মাদ্রাসা ও কলেজে বছরের পর বছর কোনো উন্নয়ন হয়নি। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের অনেক প্রতিষ্ঠানে যেখানে শত শত শিক্ষার্থী পড়াশোনা করছে, অথচ মাত্র দুটি টয়লেট—এটা মানবিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য।”

 

এম এ মালিক আরও বলেন “আমি নিজে তিনটি উপজেলায় ঘুরে দেখেছি শিক্ষার্থীরা কষ্টে পড়াশোনা করছে। কোথাও বন্যার পানিতে মাঠভরা, কোথাও শিশুদের বসার জায়গা নেই। বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় এলে এই বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটানো হবে।”

 

তিনি বলেন “বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যা আমরা বাস্তবায়ন করতে চাই। বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষা ও ক্ষমতায়নে বিপ্লব ঘটিয়েছেন, আর এখন তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক ন্যায়বিচার—সব ক্ষেত্রেই সংস্কার হবে।”

 

এম এ মালিক বলেন—“বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাখাত, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক ন্যায়বিচারসহ প্রতিটি সেক্টরে সমন্বিত সংস্কার বাস্তবায়ন করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আধুনিক বাংলাদেশের স্বপ্ন ও বেগম খালেদা জিয়ার শিক্ষা বিস্তারে অবদান আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।”

 

এম এ মালিক বলেন “অত্র এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের সকল সমস্যা সমাধানের লক্ষ্যে আমার কার্যক্রম অব্যাহত থাকবে। এজন্য সকলের সুপরামর্শ ও সহযোগিতা কামনা করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম