1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সম্প্রীতির বাংলাদেশে সবাই সমান : আজমল হোসেন চৌধুরী জাবেদ - sylhetersangram
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৪:১৯|
Title :
শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ

সম্প্রীতির বাংলাদেশে সবাই সমান : আজমল হোসেন চৌধুরী জাবেদ

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫,
  • 627 Time View

সিলেটের সংগ্রাম ডেস্ক :

সংসদীয় আসনের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ। তিনি বলেছেন, সম্প্রীতির বাংলাদেশে সংখ্যালঘু বলতে কেউ নেই, সবাই সমান।

আজমল হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে উদাহরণ সৃষ্টিকারী সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। এখানে সংখ্যালঘু বলতে কেউ নেই। সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশি। সৌহার্দ্য আর সম্প্রীতির এই বাংলাদেশে সকল নাগরিকের সমান অধিকার। এ দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতিসহ সকল মতাদর্শের জনগণ সমান সুবিধা ও সমঅধিকার ভোগ করে। আমরা কেউ কারোর প্রতিপক্ষ নই, সবাই সবার বন্ধু।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার্থে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন। আমরাও সেই মতাদর্শে বিশ্বাসী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, হিংসা-বিদ্বেষ নয়, কারো ওপরে প্রতিশোধপরায়ণ না হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে নিতে হবে।

যুক্তরাজ্য বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। বিগত ছাত্র-জনতার আন্দোলনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।

তিনি আরও বলেন, দিরাই- শাল্লার প্রতিটি সনাতন ধর্মাবলম্বীর সঙ্গে মুসলিমদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। প্রতিটি উৎসব-পার্বণে তারা একত্রে আনন্দ ভাগাভাগি করে নেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। দুই উপজেলার প্রত্যেকটি পূজামণ্ডপের আইনশৃঙ্খলা অত্যন্ত চমৎকার রয়েছে। অত্যন্ত উৎসাহ আর আনন্দের মধ্যদিয়ে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও পূজা উদযাপন কমিটি তথা মন্দির কমিটির সঙ্গে সমন্বয় সাধন করে তাদের সঙ্গে উৎসব ভাগাভাগি করে নিচ্ছে। আমি দিরাই-শাল্লার সনাতন ধর্মাবলম্বী ভাইদের পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদেরও শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম