1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সাংবাদিককে অপমান ও দায়িত্বহীন আচরণের অভিযোগ: বোচাগঞ্জ থানার ওসির বিরুদ্ধে তদন্ত দাবি - sylhetersangram
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৩:০৭|
Title :
এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪

সাংবাদিককে অপমান ও দায়িত্বহীন আচরণের অভিযোগ: বোচাগঞ্জ থানার ওসির বিরুদ্ধে তদন্ত দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ১৩, ২০২৫,
  • 708 Time View

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান সরকারের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতি, অপেশাদার আচরণ এবং সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার ও অসহযোগিতার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও চারটি মামলার বাদী আব্দুল মজিদ খান অভিযোগ করেন, ১২ জুলাই ২০২৫ তারিখে দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি বোচাগঞ্জ থানায় গিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের বিষয়ে কথা বললে ওসি কর্কশ ভাষায় কথা বলেন এবং বলেন, “আমি এই কাজ করব না”।

 

বাদী যুক্তিসঙ্গতভাবে প্রশ্ন করেন, যদি চারভাগের দুই ভাগ সত্যতা থাকে, তাহলে কি আসামিদের গ্রেফতার করা পুলিশের দায়িত্ব নয়? অভিযোগে আরও বলা হয়, ওসি জাহিদ হাসান সরকার ওই মুহূর্তে বলেন, “আপনি যার তার বিরুদ্ধে মামলা করেন”, এবং বাদীকে অফিস ত্যাগ করতে বলেন। এতে ভুক্তভোগী নিরুপায় হয়ে থানার চত্বর থেকে ফিরে আসেন।পরে থানার সেকেন্ড অফিসার (সেভেন অফিসার) ওয়াসিম মোবাইল ফোনে যোগাযোগ করলে বাদী তাকে জানান, ওসি তাঁকে ফেরত পাঠিয়েছেন।

 

এরপর তিনি কল কেটে দেন এবং বাদীর নম্বর ব্ল্যাকলিস্ট করে দেন বলে দাবি করা হয়। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, সাংবাদিকদের তখনই ব্যবহার করা হয় যখন প্রশাসনের দরকার পড়ে। কিন্তু কাজ শেষে তাঁদের ফেলে দেওয়া হয়। তার প্রমাণ দিয়েছেন ওসি জাহিদ হাসান সরকার ও অফিসার ওয়াসিম। তিনি আরও অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের এ ধরনের ব্যবহারের ফলে ভুক্তভোগীরা সঠিক সহযোগিতা থেকে বঞ্চিত হন। এ সুযোগে বিবাদী আসামিরা রাস্তাঘাটে হামলা চালানোর সাহস পায়। এমন হামলার একাধিক প্রমাণ থানার পুলিশ জানলেও, তারা ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ।ভুক্তভোগীর ধারণা, আসামিদের সঙ্গে থানার কিছু কর্মকর্তার যোগসাজশ রয়েছে, যা সরকারি-বেসরকারি কল রেকর্ড ও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে যাচাই করলে বেরিয়ে আসতে পারে। সেতাবগঞ্জ পৌর ও উপজেলা বাসির পক্ষ থেকে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবী জানানো হয়েছে— ৪ টি মামলার গ্রেফতারি পরোয়ানার আসামিদের ধরছে না কেন। দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনাটির সত্যতা উদঘাটন করা হোক। থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের আচরণ মূল্যায়ন করা হোক। ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

যদি ভুক্তভোগী আবারও হামলার শিকার হন, তাহলে সম্পূর্ণ দায়ভার বোচাগঞ্জ থানার পুলিশ প্রশাসনকে নিতে হবে বলেও এলাকাবাসী হুঁশিয়ারি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম