1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক ও সিএনজির সংঘর্ষে চালকসহ তিনজন নিহত - sylhetersangram
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৪:১৮|
Title :
শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক ও সিএনজির সংঘর্ষে চালকসহ তিনজন নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫,
  • 157 Time View

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ -সিলেট সড়কের শান্তিগঞ্জে ট্রাক- সিএনজি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ -সিলেট সড়কের শান্তিগঞ্জে ট্রাক- সিএনজি সংঘর্ষে সিএনজি চালক ও দুই যাত্রীসহ ৩ জন নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টার সময়  শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা-শত্রুমর্দন এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সিএনজি চালক হবিগঞ্জের আজমিরিগঞ্জের জলসুখা গ্রামের সজল ঘোষ (৩৫) ও একই জেলার বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের বাসিন্দা আঁখি রানী চৌধুরী  (৩৬) ও তার মেয়ে প্রথমা চৌধুরী  (১৪)।
জানা গেছে, নিহতরা আজ সকালে সিএনজি যোগে সুনামগঞ্জ শহর থেকে হবিগঞ্জে যাচ্ছিলেন। পথে শান্তিগঞ্জের শত্রুমর্দন এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক সজল ঘোষ ও আখি রানী চৌধুরী মারা যায়। গুরুতর আহত আখি রানী চৌধুরীর মেয়ে প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে পুলিশের ওসি সুমন চৌধুরী জানান, ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক ও দুই যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম