1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জ সদর সুরমা ইউ/পিতে মাদক সেবীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত - sylhetersangram
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৪:২৩|
Title :
রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি দিরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘মব কালচারের’ শিকার সাংবাদিক রিফাত: জামায়াত নেতার বিরুদ্ধে উসকানির অভিযোগ নিজের অ*স্ত্রে*র গু*লিতেই মা*রা গেলেন অ*স্ত্রা*গা*রের দায়িত্বে থা*কা পুলিশ সদস্য নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান সুনামগঞ্জে ৫৪ পিস ইয়াবাসহ যুবক আটক। ছাতকের কৃতি সন্তান আব্দুল মুমিন লন্ডনে টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে  দিরাইয়ে ৩শ কেজি সরকারি বই পাচারের চেষ্টা: হাতেনাতে আটক দপ্তরী

সুনামগঞ্জ সদর সুরমা ইউ/পিতে মাদক সেবীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত

শফিকুল বারি স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, জুলাই ১১, ২০২৫,
  • 1273 Time View

শফিকুল বারি স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পার্বতীপুর গ্রামের মাদকসেবীর ছুরিকাঘাতে রুবেল মিয়া (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।

বুধবার(৯জুলাই) রাত সাড়ে ১১টায় সদর উপজেলার সুরমা ইউনিয়নে বেরিগাও পয়েন্টে এই ঘটনা ঘটে। ছুরিকাঘাত করা ওই মাদকসেবী হলেন মোঃ আবুল মিয়া (৩০) সে একই ইউনিয়নের পার্বতীপুর গ্রামের ছায়েদ আলীর ছেলে।

অপর দিকে গুরুতর যখম রুবেল মিয়া পার্শ্ববর্তী গ্রামের আঃ মোতালিবের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহত পরিবারের সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে আহত রুবেল মিয়ার ও মাদকসেবী আবুল মিয়ার সাথে মারামারির ঘটনা ঘটে একপর্যায়ে ধারালো ছুরি হাতে আবুল মিয়া আহত রুবেল মিয়ার ঘাড়ের ডান দিকে ছুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করে মাদক সেবী আবুল, পরে আহত রুবেল কে স্থানীয় এলাকাবাসী গুরুতর অবস্থায় সুনামগঞ্জ জেলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে, হাসপাতালের কর্তব্যরত ডাক্তার রুবেল কে আশংকা জনক অবস্থা দেখে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আহত রুবেল এর বাবা আঃ মোতালিব বলেন, ছুরি দিয়ে আমার ছেলে রুবেলের গলায় ছুরিকাঘাত করে সেখানেই আমার ছেলে জ্ঞান হারিয়ে পড়ে যায় এবং এলাকার মানুষের চিকৎকার করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে স্থানীয়রা ঘাতক আবুল কে আটক করে।
পুলিশে সোপর্দ করে।

আহত রুবেল এর চাচাতো ভাই সজল বলেন, ঘাতক আবুল এলাকায় ইয়াবা সেবন করে এবং বিক্রি করে গ্রামের যুব সমাজ কে ধংস করে দিচ্ছে, আমার চাচাতো ভাই রুবেল পেশায় একজন দিন মুজুর সে রাজমিস্ত্রীর কাজ করে সংসার চালায়, বর্তমানে সে হাসপাতালের বেডে জীবন মরণের সমীকরণে আছে। এবং তিনি আরও বলেন পূর্ব পরিকল্পিত ভাবে আমার চাচাতো ভাই কে বাড়িতে থেকে ডেকে নিয়ে এবং হত্যা করার উদ্দেশ্যে তার উপর অতর্কিত হামলা করা হয়েছে। আমার জানমতে ঘাতক আবুল মাদক চোরাকারবারি এবং ইয়াবাকুর। এরআগে চুরির চেষ্টাকালে সে হাতেনাতে জনতার হাতে আটক হয়েছিলো। আমার চাচাতো ভাই রুবেল এখন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। আহত রুবেল এর বাবা ঘাতক আবুল এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করে বলেন, তার ছেলের পক্ষে যেন ন্যায় বিচার পায় সেই দাবীটুকু জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম