1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জ–২ আসনে কে হচ্ছেন ধানের শীষের কান্ডারি - sylhetersangram
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৩:৪৫|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

সুনামগঞ্জ–২ আসনে কে হচ্ছেন ধানের শীষের কান্ডারি

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ৫, ২০২৫,
  • 912 Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

দিরাই প্রতিনিধি :

 

হাওরের জেলা সুনামগঞ্জের দিরাই শাল্লা সুনামগঞ্জ -২ আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে শুরু হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। বিএনপির হাইকমান্ড দেশের সিংহ ভাগ আসনে প্রার্থী ঘোষণা করলে ও এখন পর্যন্ত ঘোষণা হয়নি দিরাই শাল্লার বিএনপির মনোনীত প্রার্থী। এ নিয়ে স্থানীয় দিরাই শাল্লার বিএনপি কর্মীদের মধ্যে বিভিন্ন কল্পনা জল্পনা বইছে। স্থানীয় বিএনপি’র অনেকেই বলেছেন দিরাই শাল্লা’র সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী শারিরীক অসুস্থ থাকায় দলের নির্ধারকরা এ আসন নিয়ে একটু ভাবছেন।

 

গুরুত্বপূর্ণ এই আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির প্রভাবশালী চার নেতা-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপি’র উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, সাবেক সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য আলী আকবর চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির যুগ্ন সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ তাদের মধ্যে চলছে মনোনয়নের লড়াই। তাদের মধ্যে নাছির উদ্দিন চৌধুরী, তাহির রায়হান চৌধুরী পাবেল দীর্ঘদিন ধরে স্থানীয় ও কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয়। মাঠপর্যায়ে তাদের অনুসারীরাও সমানতালে চালাচ্ছেন প্রচার-প্রচারণা। ফলে বিএনপির মনোনয়নযুদ্ধে এখন উত্তপ্ত দিরাই -শাল্লা’র রাজনীতি।

সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে স্থানীয় চায়ের দোকান-সব জায়গাতেই এখন এক আলোচ্য বিষয়, কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন। প্রত্যাশী দু’জন হলেও শেষ পর্যন্ত দলের হাইকমান্ড একজনকেই বেছে নেবেন।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, দীর্ঘ ১৬ বছরের দমন–নিপীড়ন, মামলা–হামলা ও দলের দুর্দিনে কে কতটা নিবেদিত ছিলেন, সেটিই হতে পারে চূড়ান্ত সিদ্ধান্তের মাপকাঠি। দলীয় নীতিনির্ধারকরা ইঙ্গিত দিয়েছেন-ত্যাগী ও পরীক্ষিত নেতাকেই দেওয়া হবে অগ্রাধিকার।

 

নাছির উদ্দিন চৌধুরী একবারের সাবেক সংসদ সদস্য। তিনি ১৯৯৬ সনে জাতীয় পাটি থেকে প্রবীণ রাজনীতিবীদ সুরঞ্জিত সেন গুপ্তকে পরাজিত করেছিলেন। এর পর থেকে তিনি বিএনপির আনন্দোল সংগ্রামে নেতা কর্মীদের নিয়ে সব সময় মাঠে ছিলেন। এখন তিনি শারিরীক অসুস্থতার কারণে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, তিনি সুনামগঞ্জ জেলা বিএনপি উপদেষ্টা, তার পিতা মরহুম আব্দুস শহীদ চৌধুরী ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র প্রতিষ্টাতা সহ-সভাপতি । দিরাই শাল্লা’র রাজপথে এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলের নেতৃত্বের ইতিহাস রয়েছে। দলের প্রতিটি আন্দোলনে তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে।

দলীয় সূত্র মতে, তার বিরুদ্ধে দিরাই,শাল্লায় সুনামগঞ্জ থানায় প্রায় কয়েকটি রাজনৈতিক মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, পতিত আওয়ামী লীগের এমপি জয়া সেন গুপ্তা সংসদ সদস্য থাকা অবস্থায় আওয়ামী দুঃশাসনের আমলে এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল ও তার কর্মীরা সব সময় বিএনপির জন্য মাঠে ঘাটে কাজ করেছেন।

২০১৮ সালে তাহির রায়হান চৌধুরী বিএনপির প্রাথমিক মনোনয়ন লাভ করেন। সময়ের রাজনৈতিক বাস্তবতায় একটি বড় অর্জন। তাহির রায়হান চৌধুরী’র সমর্থকেরা বলেন, এবার ধানের শীষের কান্ডারি হবেন পাবেল , তার বিকল্প নেই।

 

দিরাই পৌর শহরের সুজানগর গ্রামের সুনামগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্য কারা নির্যাতিত নেতা আলী আকবর চৌধুরী ২০১৫ সালে বিএনপির আন্দোলন সংগ্রামে অংশ গ্রহন কালে একাধিকবার জেল জুলুমের শিকার হন। তিনি আওয়ামীলীগের রোশানলের শিকার হয়ে সাত দিন রিমান্ডে নির্যাতিত হয়ে যুক্তরাজ্য পাড়ি জমান। তিনি প্রবাসেও গিয়ে এদেশের মা, মাটির দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তার অনুসারীদের মতে যদি কোন ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয় আলী আকবর চৌধুরীকে দল মূল্যায়ন করবে।

 

আজমল হোসেন চৌধুরী জাবেদ, তিনি যুক্তরাজ্য বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক, তিনি দীর্ঘদিন যাবত বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত। বিগত দিনে বিএনপির আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। যুক্তরাজ্য বিএনপি’র আন্দোলন সংগ্রামে তার অগ্রণী ভূমিকা ছিল। দল যদি কোন ত্যাগী নেতাদের মূল্যায়ন করে, আজমল হোসেনে জাবেদ’কে মুল্যায়ন করবে। তার সমর্থকরা জানিয়েছেন।

 

২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে নাছির উদ্দিনের সমভাগে বিএনপির মনোনয়ন পান তাহির রায়হান চৌধুরী পাবেল । সে সময় দলীয় সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত করেন, এবং প্রশংসার দাবীদার হব পাবেল।

সাম্প্রতিক বছরগুলোতে মাঠপর্যায়ে নিজস্ব ভোটব্যাংক গড়ে তুলেছেন এবং তরুণ ভোটারদের কাছে জনপ্রিয় হয়েছেন তিনি।

দিরাই শাল্লার রাজনৈতিক নেতারা বলছেন, সুনামগঞ্জ–২ আসনে বিএনপির মনোনয়ন লড়াই মূলত অভিজ্ঞতা বনাম তরুণ নেতৃত্বের প্রতিযোগিতা।

অভিজ্ঞতা, মামলা, রাজপথের উপস্থিতি ও জেলা-স্তরের প্রভাবের দিক থেকে নাছির ও পাবেল চৌধুরী এগিয়ে।

তারা মনে করেন, বিএনপি এবার ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেবে।

দলীয় নেতারা বলছেন, যদিও নাছির -পাবেল একই দলের রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বী, তবে দলের বৃহত্তর স্বার্থে তারা ঐক্য রক্ষা করছেন।

ত্যাগ, যোগ্যতা, জনপ্রিয়তা ও রাজপথের উপস্থিতিই হবে এবার মূল্যায়নের মাপকাঠি।

এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যারা দমন–নিপীড়ন ও মামলা–হামলার মধ্যেও দলের পতাকা উঁচিয়ে রেখেছেন, জনগণের পাশে ছিলেন, এবং তদন্ত প্রতিবেদনে এগিয়ে রয়েছেন, অগ্রগামীমূল্যায়ন এবার তাদেরই হবে।

তৃণমূল নেতারা বলছেন, যে-ই মনোনয়ন পান, আমরা তার পক্ষেই কাজ করব।

তবে অনেকে মনে করছেন, কেউ যদি দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করেন, তাহলে এ আসনে তৃতীয় পক্ষ লাভবান হতে পারে।

এখন চোখ সবার বিএনপির হাইকমান্ডের দিকে।

ত্যাগী অভিজ্ঞ নাছির উদ্দিন চৌধুরী নাকি তরুণ সংগঠক পাবেল চৌধুরী-

ধানের শীষের কান্ডারি হবেন কে, সেটিই দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম