1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শাবি প্রেসক্লাবের সাথে শাকসু নির্বাচন কমিশনের মতবিনিময় - sylhetersangram
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ৬:০৩|
Title :
শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ

শাবি প্রেসক্লাবের সাথে শাকসু নির্বাচন কমিশনের মতবিনিময়

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ৫, ২০২৫,
  • 217 Time View

 

 

শাবিপ্রবি প্রতিনিধি

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র সঙ্গে মতবিনিময় করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন কমিশন।

 

বুধবার (৫ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

প্রেসক্লাবের সহ-সভাপতি আদনান হৃদয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ, নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মিছবাহ উদ্দিন, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, স্থপতি ইফতেখার রহমান, অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া।

 

মতবিনিময়কালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোকাদ্দেস বলেন, “আমরা ইতোমধ্যে উন্মুক্ত আলোচনার জন্য সকল সংগঠনকে আহ্বান জানিয়েছি। সাংস্কৃতিক সংগঠন, স্বাধীন প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বসেছি। পাশাপাশি আচরণবিধি ও ভোটার তালিকা তৈরির কাজও চলমান আছে। আশা করছি, আগামী সপ্তাহের প্রথম দিকে নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারবো।”

 

শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ বলেন, শাকসু নির্বাচন শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি। অবশেষে এ নির্বাচন আয়োজন হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দাবি-দাওয়া আদায়ে শাবি প্রেসক্লাবের সাংবাদিকরা সবসময় সোচ্চার ছিলেন, এখনো আছেন এবং আগামীতেও এ ধারাবাহিতকা বজায় রাখবেন। এসময় সুষ্ঠু ও নিরপক্ষে নির্বাচন আয়োজনে সাংবাদিকরা সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন তিনি

 

এসময় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র, দপ্তর সম্পাদক নুর আলম, কার্যকরী সদস্য সৈকত মাহবুব, মো. মোফাজ্জল হক ও সাগর হোসেন জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম