1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
- sylhetersangram
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ৬:৩০|
Title :
শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ২৬, ২০২৫,
  • 142 Time View

দোয়ারাবাজার উপজেলার সাফল্য অর্জনকারী শিক্ষার্থী শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা প্রদান

 

এস ডব্লিউ সাগর তালুকদার স্টাফ রিপোর্টার

 

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষা-২০২৫ এর কৃতি শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা প্রদান করেছে। ২৪ শে নভেম্বর ২০২৫ ইংরেজি রোজ সোমবার দুপুর ১২ ঘটিকায় দোয়ারাবাজার উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুর রশিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুল হক নমু, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন ,দারুল হেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও দোয়ারাবাজার উপজেলার প্রেসক্লাবের সভাপতি মাষ্টার মোঃ কামাল উদ্দিন প্রমুখ । কৃতি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য দেন বগুলা রোছমত আলী রামসুন্দর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম।

অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন কৃতি শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত পরিসংখ্যানবীদ মোঃ আব্দুল মনাফের মেয়ে মোছাঃ শারমিন জাহান মিতা (৪৪তম বিসিএস), আয়েশা আক্তার (৫ম শ্রেণি) এবং মাহজাবিন তালুকদার (৪র্থ শ্রেণি)। পরিশেষে অতিথিবৃন্দ জেলা প্রশাসনের মেধা যাচাই পরীক্ষা-২০২৫ এর কৃতি শিক্ষার্থী ও কৃতি শিক্ষা প্রতিষ্ঠানকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে শিক্ষার্থী সারিকা আনজুম আদিবা এবং গীতা পাঠ করে আর্যদেব দাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম