1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
- sylhetersangram
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ১১:৫১|
Title :
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ চেয়ে শাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমেদ

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫,
  • 299 Time View

বিএনপি নেতার সংঘবদ্ধ দুর্ধর্ষ ডাকাতি সিলেটে, বিএনপির ০৩ ডাকাত গ্রেফতার

এনাম উদ্দিন সামী স্টাফ রিপোর্টার সিলেট

 

মোগলাবাজার থানা পুলিশের অভিযানে ডাকাতির ২৪ ঘন্টার মধ্যে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার

 

০১/১২/২০২৫খ্রিঃ রাত ০৩:১৫ ঘটিকায় মোগলাবাজার থানাধীন লালমাটিয়া, রয়েল সিটি আবাসিক এলাকা সংলগ্ন সিলেট–ফেঞ্চুগঞ্জ রোডে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেড-এর একটি কাভার্ড ভ্যানকে একটি সাদা নোহা গাড়ি ব্যারিকেড দেয়। নোহা ও একটি সাদা প্রাইভেট কার হতে ৬/৭ জন সশস্ত্র ডাকাত দল স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেড-এর চালক ও হেলপারকে মারধর করে ও হত্যার ভয় দেখিয়ে কনটেইনার খুলে প্রায় ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকার মালামাল লুট করে এবং হেলপারদের নিকট হতে ২টি মোবাইল ফোন ছিনিয়ে ডাকাতেরা তাদের গাড়ি দুটিতে মালামাল তুলে দ্রুত সিলেট শহরের দিকে পালিয়ে যায়। উক্ত ঘটনার বিষয়ে মোগলাবাজার থানার মামলা নং-০১/১৫২, তারিখ-০১/১২/২০২৫খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০ রুজু হয়।

 

অদ্য ০২/১২/২০২৫ খ্রিঃ রাত ০৩:১০ ঘটিকায় মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামছুল হাবিব এর সার্বিক নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী তোবারক হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ তথ্য প্রযুক্তি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে পশ্চিমভাগ আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতের শশুর বাড়ি হতে ১। সাকেল আহমদ (৩৩), পিতা-মৃত নুর মিয়া, মাতা-মনোয়ারা বেগম, সাং-পশ্চিমভাগ আবাসিক এলাকা, ৪১নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন-কে গ্রেফতার করেন। উক্ত ডাকাতকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী তারিখ ০৩:৪০ ঘটিকায় পূর্ব শ্রীরামপুর এলাকায় নিজ বসতবাড়ি হতে ২। আক্তার হোসেন (৩৪), পিতা-মৃত আশ্রাব আলী, মাতা-সামরুপ খানম, সাং-পূর্ব শ্রীরামপুর, ৪২নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন‘কে গ্রেফতার করেন। পরবর্তীতে উভয়ের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে ভোর ০৫:২৫ ঘটিকায় সুলতানপুর এলাকা নিজ বসতবাড়ি হতে ৩। রিহাদ আহমেদ (৩৭), পিতা- মৃত আ: মজিদ @ ভলন মিয়া, মাতা-হাফসা বেগম, সাং-সুলতানপুর, ৪২নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, , সর্ব থানা-মোগলাবাজার, জেলা-সিলেট‘কে গ্রেফতার করেন। তিনজনেই উপস্থিত লোকজনের সামনে ডাকাতির ঘটনাটি অকপটে স্বীকার করে। পরবর্তীতে ভোর ০৫:৪৫ ঘটিকায় উক্ত আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে আসামী রিহাদ আহমেদের বাড়ির বাউন্ডারি ভেতরে কচুর ঝোপের ভিতরে লুকানো ০৩টি সাদা প্লাস্টিকের বস্তা ও ০২টি কালো পলিথিনের বস্তা এবং ০২টি খাকি রঙের কার্টুনে থাকা ডাকতির মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে উদ্ধার করা হয়। আসামীরা স্বীকার করে যে তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং সিলেট মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত ডাকাতি করে আসছিল। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামীরদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম